সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

স্থগিত হলো জেমস-আলী আজমতের কনসার্ট

প্রতিনিধি: / ৭২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

বিনোদন:বাংলাদেশের জনপ্রিয় রকশিল্পী নগরবাউল জেমস এবং পাকিস্তানের সুফি-রক ব্যান্ড জুনুন-এর ভোকাল আলী আজমতের বহু প্রতীক্ষিত কনসার্টটি স্থগিত করা হয়েছে। ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই আয়োজনটি স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় আয়োজকরা অনুষ্ঠানটি স্থগিত করেছে। কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন সামাজিক মাধ্যমে একটি জরুরি বিজ্ঞপ্তিতে এই খবরটি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, “কিছু অনিবার্য পরিস্থিতির কারণে আজকের শো ‘আলী আজমত এঙ্ জেমস-লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ স্থগিত করা হয়েছে।” আয়োজক প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে যে, তারা দ্রুততম সময়ের মধ্যে কনসার্টটি আয়োজনের চেষ্টা করছেন। প্রয়োজনীয় সরকারি অনুমতির অভাবেই অনুষ্ঠানটি বাতিল করতে হয়েছে বলে জানা গেছে। অ্যাসেন কমিউনিকেশন বিজ্ঞপ্তিতে টিকিট ক্রেতা, স্পন্সর এবং স্টল মালিকদের ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছে। কনসার্টের নতুন তারিখ ও স্থান সম্পর্কে খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে। টিকিট ক্রেতারা নতুন তারিখে সেই টিকিট ব্যবহার করতে পারবেন অথবা ফেরত নিতে পারবেন। মূলত জেমস ও আলী আজমত ছাড়াও কনসার্টে নতুন প্রজন্মের দুই শিল্পী পুনম এবং মধুবন্তী চক্রবর্তীরও অংশ নেওয়ার কথা ছিল। আপাতত সকল প্রস্তুতি স্থগিত রাখা হয়েছে।

 


এই বিভাগের আরো খবর