সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া

প্রতিনিধি: / ৮৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

বিনোদন:‘আরআরআর’ ছবির পরিচালক এস.এস. রাজামৌলি তার আগামী গ্লোব-ট্রোটিং অ্যাডভেঞ্চার ফিল্মের জন্য প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের ফার্স্ট লুক উন্মোচন করেছেন। প্রিয়াঙ্কা এখানে রহস্যময় চরিত্র ‘মন্দাকিনি’ হিসেবে ধরা দিয়েছেন। নতুন প্রজেক্ট সম্পর্কে রাজামৌলি বলেন, ভিন্ন এক অ্যাকশন-অ্যাডভেঞ্চার এপিক সিনেমা হবে, যেখানে নায়করা বিশ্বের বিভিন্ন বিপজ্জনক মিশনে অংশ নেন। ‘আরআরআর’-এর বিশ্বব্যাপী সাফল্যের পর, রাজামৌলি এবার সিনেমার গ্লোবাল দৃষ্টিভঙ্গি আরও বড় আকারে নিয়ে যাচ্ছেন। ফিল্মে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং মালয়ালম সিনেমার শক্তিশালী অভিনেতা প্রিথ্বিরাজ সুকুমারন। প্রিয়াঙ্কার ফার্স্ট লুকে দেখা যাচ্ছে, তিনি সরিষারঙের শাড়ি পড়ে একটি ক্লিফের ধারে পিস্তল হাতে দাঁড়িয়ে রয়েছেন। রাজামৌলি এই সপ্তাহে হায়দ্রাবাদে অনুষ্ঠিত ফ্যান ইভেন্টে ফিল্মের চূড়ান্ত শিরোনাম প্রকাশ করবেন। দক্ষিণ ও প্যান-ইন্ডিয়ান তারকাদের একত্রিত করে, এই সিনেমাকে আন্তর্জাতিক দর্শকের জন্যও একটি আকর্ষণীয় অভিজ্ঞতা তৈরির লক্ষ্য রয়েছে।


এই বিভাগের আরো খবর