সর্বশেষ :
বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন।। ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে আক্রান্তের ভীড় আরও ৩৬ আসনে প্রার্থী চূড়ান্ত করলো বিএনপি, কোন আসনে কে? রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ ১০ ডিসেম্বর রাজধানীতে ৫০ থানার ওসিকে বদলি ঢাকা বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, শীর্ষে রয়েছে.. বেগম জিয়ার লন্ডন যাত্রার তারিখ পরিবর্তন, রোববারে যাবেন মির্জাগঞ্জে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির কমিটি গঠন,  সভাপতি জুয়েল, সম্পাদক মামুন চীনে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সৌদি নারীরা গোপনে ‘বেলি ড্যান্স’ শিখছেন

প্রতিনিধি: / ৪২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

সৌদি আরবে কঠোর ধর্মীয় বিধিনিষেধ থাকলেও কয়েক বছর ধরে এসব বিধিনিষেধকে পেছনে ফেলে এবং রক্ষণশীলতার বেড়াজাল ভেঙে আধুনিক জীবনের সঙ্গে তাল মেলাচ্ছেন সৌদি নারীরা। গাড়ি চালানো থেকে শুরু করে খেলাধুলা এবং সংস্কৃতি চর্চায় যুক্ত হচ্ছেন তারা। তবে সৌদি নারীদের নিয়ে এবার গোপন এক তথ্য প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে অনেক নারী রিয়াদের এক ফিটনেস স্টুডিওতে আরবি সুরের তালে শরীর দোলাচ্ছেন। যারা অংশ নিচ্ছেন বেলি ড্যান্সের অনুশীলনে। এমন নাচ শেখা এখন সৌদি সমাজে অনেকটা গোপন আনন্দের বিষয় হয়ে উঠেছে। আরব সমাজে বেলি ড্যান্স বহু যুগ ধরে শিল্প, বিনোদন ও চলচ্চিত্রের অংশ। এটি বিশ্বজুড়ে নারীদের কাছে শরীরচর্চা ও আত্মপ্রকাশের মাধ্যম হিসেবে ব্যাপক জনপ্রিয়। কিন্তু সৌদি আরবে এ ধরনের সংস্কৃতি পুরোপুরি নিষিদ্ধ। তবুও অনেক নারী পরিবারকে ফাঁকি দিয়ে যৌন আবেদনময়ী এই বেলি ড্যান্স শিখছেন। রিয়াদজুড়ে এখন নারী-কেন্দ্রিক যোগব্যায়াম, বঙ্ংি ও বেলি ড্যান্স স্টুডিও গড়ে উঠছে, যা ছিল একসময় কল্পনাতীত। তবে ইসলামের পবিত্র ভূমি সৌদি আরবে এমন অপসংস্কৃতির প্রসারকে অনেকেই দেখছেন কেয়ামতের আলামত হিসেবে। কারণ হাদিসে বলা হয়েছে- কেয়ামত যখন ঘনিয়ে আসবে তখন সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে সংস্কৃতি প্রসারের নামে অনাচার ছড়িয়ে পড়বে।


এই বিভাগের আরো খবর