সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হৃতিক প্রাক্তন স্ত্রীর পাশে দাঁড়ালেন

প্রতিনিধি: / ৬১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

গত ৭ নভেম্বর মুম্বাইয়ে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেত্রী জারিন খান। প্রবাদপ্রতিম অভিনেতা সঞ্জয় খানের স্ত্রী জারিন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। প্রয়াত অভিনেত্রীকে শেষবার দেখতে ছুটে গিয়েছিলেন বলিউডের বিশিষ্টজনেরা। সম্প্রতি মুম্বাইয়ে জারিন খানের স্মৃতির উদ্দেশ্যে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। সেই স্মরণসভায় যোগ দিয়েছিলেন তার পরিবার, ঘনিষ্ঠ বন্ধু এবং বলিউডের তারকারা। প্রয়াত জারিন খানের প্রাক্তন জামাতা, বলিউড সুপারস্টার হৃতিক রোশানও এই স্মরণসভায় উপস্থিত ছিলেন। স্মরণসভায় হৃতিক তার সঙ্গে ‘প্রাক্তন শাশুড়িমা’ জারিন খানের সম্পর্কের সমীকরণ নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন। এককথায় স্মৃতির পাতায় ডুব দিয়ে তিনি বলেন, ‘জারিন খান ছিলেন পরিবারের হৃদয়।’ প্রাক্তন শাশুড়ির প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা উঠে আসে তার এই মন্তব্যে। হৃতিক রোশন ছাড়াও এদিন প্রয়াত অভিনেত্রীর স্মরণসভায় আরও যোগ দিয়েছিলেন সাইফ আলি খান, জীতেন্দ্র, রাকেশ রোশন সহ বলিউডের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। সোশ্যাল মিডিয়ায় এই স্মরণসভার একটি আবেগঘন ভিডিও শেয়ার করেছেন জারিন কন্যা ফারাহ খান আলী। ভিডিওটি দ্রুতই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভিডিও পোস্ট করে ফারাহ তার অনুভূতি প্রকাশ করে লেখেন, ‘সারা দুনিয়ার কাছে তিনি জারিন সঞ্জয় খান হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু আমার কাছে তিনি ছিলেন শুধু আমার মা, আমার পৃথিবী। তার কাছে সকলের গুরুত্ব সমান ছিল। সবাইকে তিনি সমান চোখে দেখতেন। আমরা তার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।’ মায়ের মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন সুজান খান। প্রাক্তন স্ত্রীর জীবনের এমন কঠিন মুহূর্তে পাশে দাঁড়িয়েছেন হৃতিক নিজে। অভিনেত্রীর মৃত্যুর খবর পাওয়ার পরই প্রেমিকা সাবা আজাদকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দিতে তিনি প্রাক্তন শ্বশুরবাড়িতে ছুটে গিয়েছিলেন।


এই বিভাগের আরো খবর