সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভদ্র সে, ভদ্রতার খাতিরে যে চুপ হয়ে যায়: প্রভা

প্রতিনিধি: / ৬৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন অভিনয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। একটা সময় নিজেকে আড়ালে রাখলেও, এখন তিনি সামাজিকমাধ্যমের আলোচনাতেও নিয়মিত। অভিনয়ের পাশাপাশি প্রায়ই নিজের নানা পর্যবেক্ষণ ও অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। অভিনেত্রী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘ভদ্র’ এবং ‘অভদ্র’ মানুষের আচরণ নিয়ে একটি স্ট্যাটাস দেন, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে। ওই পোস্টে প্রভা লেখেন, ‘যে ভদ্র সে, ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়। আর অভদ্র মানুষটা ভাবে, ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই!’ প্রভার দেওয়া এই সংক্ষিপ্ত পর্যবেক্ষণমূলক স্ট্যাটাসটি তার অনুরাগীদের মধ্যে বেশ প্রভাব ফেলেছে। পোস্টটিতে হাজারের ওপর প্রতিক্রিয়া (রিয়েকশন) এবং কয়েকশ মন্তব্য দেখা গেছে। মন্তব্যের ঘরে বেশিরভাগ ভক্তই অভিনেত্রীর এই বক্তব্যের সঙ্গে পূর্ণ একমত পোষণ করেছেন। প্রসঙ্গত, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন সাদিয়া জাহান প্রভা। এরপর একের পর এক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়ে দর্শকদের মনে শক্ত জায়গা করে নেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও গড়ে তুলেছেন এই অভিনেত্রী। তিনি নিউইয়র্কের স্বনামধন্য ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে পেশাদার প্রশিক্ষণ নিয়েছেন। এদিকে, চলতি বছর প্রভা একসঙ্গে দুটি সিনেমার খবর জানিয়েছেন। একটি সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’ এবং অন্যটি ঝুমুর আসমা জুঁইয়ের পরিচালনায় ‘দুই পয়সার মানুষ’। বর্তমানে অভিনেত্রী এই সিনেমাগুলোর কাজ নিয়েই ব্যস্ত আছেন।


এই বিভাগের আরো খবর