সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভদ্র সে, ভদ্রতার খাতিরে যে চুপ হয়ে যায়:সাদিয়া জাহান প্রভা

প্রতিনিধি: / ৮০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

বিনোদন:জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন অভিনয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। একটা সময় নিজেকে আড়ালে রাখলেও, এখন তিনি সামাজিকমাধ্যমের আলোচনাতেও নিয়মিত। অভিনয়ের পাশাপাশি প্রায়ই নিজের নানা পর্যবেক্ষণ ও অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। অভিনেত্রী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘ভদ্র’ এবং ‘অভদ্র’ মানুষের আচরণ নিয়ে একটি স্ট্যাটাস দেন, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে। ওই পোস্টে প্রভা লেখেন, ‘যে ভদ্র সে, ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়। আর অভদ্র মানুষটা ভাবে, ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই!’ প্রভার দেওয়া এই সংক্ষিপ্ত পর্যবেক্ষণমূলক স্ট্যাটাসটি তার অনুরাগীদের মধ্যে বেশ প্রভাব ফেলেছে। পোস্টটিতে হাজারের ওপর প্রতিক্রিয়া (রিয়েকশন) এবং কয়েকশ মন্তব্য দেখা গেছে। মন্তব্যের ঘরে বেশিরভাগ ভক্তই অভিনেত্রীর এই বক্তব্যের সঙ্গে পূর্ণ একমত পোষণ করেছেন। প্রসঙ্গত, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন সাদিয়া জাহান প্রভা। এরপর একের পর এক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়ে দর্শকদের মনে শক্ত জায়গা করে নেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও গড়ে তুলেছেন এই অভিনেত্রী। তিনি নিউইয়র্কের স্বনামধন্য ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে পেশাদার প্রশিক্ষণ নিয়েছেন। এদিকে, চলতি বছর প্রভা একসঙ্গে দুটি সিনেমার খবর জানিয়েছেন। একটি সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’ এবং অন্যটি ঝুমুর আসমা জুঁইয়ের পরিচালনায় ‘দুই পয়সার মানুষ’। বর্তমানে অভিনেত্রী এই সিনেমাগুলোর কাজ নিয়েই ব্যস্ত আছেন।

 


এই বিভাগের আরো খবর