সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিতর্কে জড়ালেন এআর রহমান

প্রতিনিধি: / ৪৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

বিনোদন:বিনোদন জগতের কিংবদন্তি সংগীতপরিচালক, সুরকার ও সংগীতশিল্পী এআর রহমান এবার সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তোপের মুখে পড়েছে। নারী নির্যাতন ও পকসো ধারায় অভিযুক্ত কোরিওগ্রাফার শাইক জানি বাশারের সঙ্গে নতুন একটি সিনেমার গানে কাজ করতে গিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন এ অস্কারজয়ী সুরকার। সম্প্রতি সামাজিক মাধ্যমে জানি বাশারের সঙ্গে এআর রহমানের একটি ছবি ছড়িয়ে পড়ার পরই শুরু হয় নিন্দার ঝড়। একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেত্রী জাহ্নবী কাপুর ও অভিনেতা রামচরণ অভিনীত সিনেমা ‘পেদ্দি’-এর ‘চিকিরি চিকিরি’ গানের সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী এআর রহমান। আর এই গানটির নৃত্য পরিচালনার (ড্যান্স কোরিওগ্রাফি) দায়িত্বে আছেন জানি বাশার। বলিউড কোরিওগ্রাফার জানি বাশার নিজেই এদিন এআর রহমানের সঙ্গে ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন-তার গান শুনেই বড় হয়েছি। আজ তার সুর করা গানে আমি কোরিওগ্রাফি করব। এ এক পরম প্রাপ্তি আমার জীবনের। কিন্তু জানি বাশারের এই ছবিটি প্রকাশ্যে আসার পরপরই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকেই বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, যিনি অতীতে ‘মি টু’ -তে অভিযুক্ত অভিনেতাদের সঙ্গে কাজ করা থেকে বিরত ছিলেন, নারী নির্যাতন ও পকসো ধারায় অভিযুক্ত কোরিওগ্রাফারের সঙ্গে তিনি কীভাবে কাজ করতে পারলেন? তার সেই বিচক্ষণতা কোথায় গেল? নেটিজেনদের অভিযোগের মূল কারণ হলো- কোরিওগ্রাফার জানি বাশারের বিতর্কিত অতীত। ২০২৪ সালের সেপ্টেম্বরে গোয়ায় এক নাবালিকা সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয় এবং পকসো আইনের আওতাতেও আনা হয়।

 


এই বিভাগের আরো খবর