Dhaka ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ঘরে পড়ে ছিল বাবা-মেয়ের গলাকাটা লাশ

  • Reporter Name
  • Update Time : ০৮:১৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১২০ Time View

ময়মনসিংহের হালুয়াঘাটে ঘটেছে এক মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনা। ঘরের মধ্যে বাবা ও মেয়ের গলাকাটা লাশ খুঁজে পেয়েছে পুলিশ । 

উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রাম থেকে বুধবার ভোর সাড়ে চারটার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বলেন, “ভোর চারটার দিকে খবর পেয়ে সাড়ে চারটার দিকে রতন মিয়ার ঘরে প্রবেশ করে পুলিশ। এসময় খাটের ওপর গলাকাটা অবস্থায় রতনের ও মেঝেতে তার মেয়ে নরিয়ার মরদেহ পড়ে ছিল। পাশ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।”

নিহত রতনের স্ত্রীর গলাও কাটা হয়েছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি পারিবারিক বিরোধে মারামারির একপর্যায়ে নিজেরাই এই ঘটনা ঘটিয়েছেন- তার তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও উল্লেখ করেন তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

ময়মনসিংহে ঘরে পড়ে ছিল বাবা-মেয়ের গলাকাটা লাশ

Update Time : ০৮:১৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫