সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার শ্রদ্ধার সাথে জুটি বাঁধছেন রণদীপ হুদা

প্রতিনিধি: / ৬৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বিনোদন:চাভার সাফল্যের পর, পরিচালক লক্ষ্মণ উতেকার তার পরবর্তী বায়োপিক সিনেমা ‘ঈথা’ এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর এই ছবিটি নির্মাণ হতে চলেছে কিংবদন্তি লাবনী এবং তামাশা শিল্পী, বিত্তাভাই নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে। নির্মিতব্য এই চলচ্চিত্রটিতে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধার বিপরীতে অভিনয় করতে চলেছেন রণদীপ হুদাকে। গণমাধ্যম সূত্র জানা যায়, “মুম্বাইয়ে এ সিনেমার শুটিং শুরু হবে এই মাসের শেষ দিকে। রণদীপ শ্রদ্ধার বিপরীতে রোমান্টিক লিড চরিত্রে অভিনয় করবেন। এদিকে ছবির নির্মাতা কাস্টিং নিয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী, কারণ রণদীপ এবং শ্রদ্ধা উভয়েই সেই গভীরতা ও বহুমুখিতা নিয়ে আসেন যা নির্মাতা উতেকারের ভিশনের সঙ্গে পুরোপুরি মানানসই। জানা যায়, ভিতাবাই নারায়ণগাঁওকর মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্যরূপ ‘তামাশা’-র প্রাণপুরুষদের অন্যতম। তার সংগ্রামী জীবন, শিল্পচর্চা এবং সংস্কৃতির প্রতি অবদানই হয়ে উঠছে ‘ঈথা’র কেন্দ্রীয় আবেগ। এ ছাড়া এই সিনেমায় রণদীপ হুডা এবং শ্রদ্ধা কাপুরের মধ্যে এক অনন্য অভিনয়শৈলী ফুটে উঠতে চলেছে, কারণ তারা বাণিজ্যিক প্রভাব এবং শক্তিশালী অভিনয়ের মধ্যে সুন্দর ভারসাম্য রাখতে সক্ষম। শক্তিশালী গল্প এবং চমৎকার কাস্টিংয়ের সঙ্গে, ছবিটি মহারাষ্ট্রের সমৃদ্ধ লোকশিল্প ঐতিহ্যের প্রতি একটি আবেগপূর্ণ শ্রদ্ধাঞ্জলি এবং বিত্তাভাই নারায়ণগাঁওকরের প্রতি একটি সার্থক উৎসর্গ হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ। রণদীপকে সবশেষ দেখা যায় চলতি বছরের মুক্তি প্রাপ্ত সিনেমা জাট-এ। ছবিটি পরিচালনা করেছেন গোপীচাঁদ মালিনেনি। চলচ্চিত্রটিতে রণদীপের বিপরীতে অভিনয় করেছেন সানি দেওল, আয়েশা খান, সাইয়ামি খের, ভীনিত কুমার সিং সহ আরও অনেকে। এদিকে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘স্ত্রী ২’-এর পর এ বছর শ্রদ্ধার কোনো নতুন ছবি মুক্তি না পেলেও, তার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। ৯৪ মিলিয়ন অনুসারীর সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। সম্প্রতি ভারতের নারী ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের পর তার আবেগঘন বার্তাও ভাইরাল হয়েছিল। তার এই জনপ্রিয়তায় প্রমাণ মিলেছে সাম্প্রতিক হ্যালোইন উৎসবেও। যেখানে যুক্তরাষ্ট্রে এক নারীকে দেখা গেছে শ্রদ্ধার ‘স্ত্রী’ চরিত্রে সাজতে। আর এখানেই বোঝা যায়, শ্রদ্ধার আইকনিক চরিত্রগুলো আজও দর্শকের মনে জাগিয়ে রাখে এক বিশেষ নস্টালজিয়া।

 


এই বিভাগের আরো খবর