সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বঙ্ অফিসের ঝড় তুলছে রাশমিকা মান্দানার ‘দ্য গার্লফ্রেন্ড’

প্রতিনিধি: / ৬০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

বিনোদন:দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার নতুন তেলেগু ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’ বঙ্ অফিসে বেশ সাড়া ফেলেছে। মুক্তির মাত্র দুই দিনের মধ্যেই ছবিটি বড় ধরনের চমক দেখিয়েছে। প্রথম দিনে ১.৩ কোটি রুপি আয়ের পর, দ্বিতীয় দিনেই প্রায় দ্বিগুণ ব্যবসা করেছে ছবিটি। বঙ্ অফিস ট্র্যাকার স্যাকনিলকের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় দিনে এর আয় হয়েছে প্রায় ২.৫ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দুই দিনে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩.৮ কোটি রুপির বেশি। ধারণা করা হচ্ছে, দর্শকদের ‘ওয়ার্ড-অফ-মাউথ’ বা মুখে মুখে প্রচার এবং রাশমিকার আবেগঘন অভিনয়ের কারণেই এমন সাফল্য পেয়েছে ছবিটি। মুক্তির দ্বিতীয় দিনে হলগুলোতে ৩০.৭৯ শতাংশ দর্শক উপস্থিতি রেকর্ড করেছে ‘দ্য গার্লফ্রেন্ড’। সকালের শো কিছুটা ধীরগতিতে শুরু হলেও, দিনের সঙ্গে সঙ্গে গতি বেড়েছে। সকালে উপস্থিতি ছিল ১৭.৩২ শতাংশ, যা দুপুরে বেড়ে হয় ৩৩.৪৪ শতাংশ। সন্ধ্যায় এটি আরও সামান্য বেড়ে দাঁড়ায় ৩৩.৮৪ শতাংশে। তবে ছবিটি বঙ্ অফিসে তার আসল ঝলক দেখিয়েছে রাতের শো-গুলোতে, যেখানে দর্শক উপস্থিতি ছিল সর্বোচ্চ ৩৮.৫৫ শতাংশ। সপ্তাহের শেষে দর্শক সমাগম বৃদ্ধি পাওয়ায় বোঝা যাচ্ছে, ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। ছবিটির সাফল্য ও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত রাশমিকা মান্দানা নিজেও। সোশ্যাল মিডিয়ায় তিনি তার অনুভূতির কথা জানিয়েছেন। অভিনেত্রী লিখেছেন, ‘যখন রাহুল (পরিচালক) প্রথম আমাকে এই গল্পটি শুনিয়েছিলেন, আমার মনে আছে আমি কেঁদে ফেলেছিলাম।’ রাহুল রবীন্দ্রন পরিচালিত এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ধীরাজ মোগিলিনেনি এন্টারটেইনমেন্ট, মাস মুভি মেকার্স এবং গীতা আর্টস। রাশমিকা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ধীক্ষিত শেট্টি, অনু ইমানুয়েল, রাও রমেশ এবং রোহিণীর মতো তারকারা।

 


এই বিভাগের আরো খবর