সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন সম্পর্ক নিয়ে যা বললেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি

প্রতিনিধি: / ৬২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

বিনোদন:হলিউড অভিনেত্রী সিডনি সুইনি সম্প্রতি সংগীত উদ্যোক্তা স্কুটার ব্রাউনের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে; বিশেষ করে, কেন তিনি সবসময় নিজের চেয়ে অনেক বেশি বয়সী পুরুষদের প্রতি আকৃষ্ট হন, তা নিয়ে। ২৮ বছর বয়সী সুইনির নতুন প্রেমিক স্কুটার ব্রাউনের বয়স ৪৪। এর আগে তিনি সাত বছর সম্পর্ক ছিলেন ব্যবসায়ী জনাথন দাভিনোর সঙ্গে, যার বয়সও ৪২ বছর। তাদের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা ‘ফিফটি-ফিফটি ফিল্মস’ এর কার্যক্রম এখনও চলমান। সম্পর্কে বয়সের এই বড় পার্থক্য নিয়ে অনেকের কৌতূহল থাকলেও, বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম ডেইলি মেইলকে এর ব্যাখ্যা দিয়েছেন সম্পর্ক বিশেষজ্ঞ ও যৌন-মনোবিজ্ঞানী সোফি রোস। তার মতে, এমন সম্পর্কের পেছনে সাধারণত মানসিক নিরাপত্তা ও আবেগীয় স্থিতির আকাঙ্ক্ষা কাজ করে। সোফি বলেন, ‘যারা সম্পর্কের স্থায়িত্ব নিয়ে অনিশ্চিত বোধ করেন, তারা প্রায়ই এমন সঙ্গী খোঁজেন যিনি স্থির, পরিণত এবং নির্ভরযোগ্য। বড় বয়সের মানুষ সেই নিরাপত্তার অনুভূতি দিতে পারেন।’ তিনি আরও বলেন, ‘সব সময় এটা মানসিক আঘাতের ফল নয়। কেউ কেউ বয়সের তুলনায় বেশি পরিণত হয় এবং সমবয়সীদের সঙ্গে মানিয়ে নিতে পারে না।’ উল্লেখ্য, সিডনি সুইনি বর্তমানে হলিউডের অন্যতম আলোচিত তারকা। তার সম্পদের পরিমাণ প্রায় ৪০ মিলিয়ন ডলার।


এই বিভাগের আরো খবর