সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় ঝড়ো বাতাসে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের ধান মাটিতে পড়ে ব্যাপক ক্ষতি

প্রতিনিধি: / ১০৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা): পাইকগাছায় ঝড়ো বাতাসে  বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে ক্ষেতের আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কিছু দিন আগে মোন্থার বৃষ্টি ও ঝড়ো বাতাসে আধা পাকা ধান মাটিতে পড়ে, ধানের কুশি ভরা ফুল ঝরে পড়ে ব্যাপক ক্ষতি হওয়ায় বীজ উৎপাদনে লক্ষ্য মাত্রা পুরণ না হওয়ার আশংখা করছে খামার কতৃপক্ষ।

গত ৩১অক্টোবর শুক্রবার ঝড়ে খামারের ৫৫ একর জমির লাগানো ক্ষেতের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে আধা পাকা ধান,ধানের কুশি ভরা ফুল ঝরে, মাটিতে নুয়ে পড়া ধান পানিতে ডুবে থাকায় চিটা ও ধানের কালো কালো দাগ পড়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে।
খামার সূত্রে জানাগেছে, ২০২৪-২০২৫ মৌসুমে খামারে ৫৫ একর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে ব্রিধান ৩০ জাতের ১০ একর, ব্রিধান ৫২ জাতের ১০ একর, ব্রিধান ৮৭ জাতের ১৫ একর ও বি আর ২৩ জাতের ২০ একর জমিতে আবাদ করা হয়েছে। খামারে বিভিন্ন জাতের প্রায় ১০ একর জমির ধান ঝড়ো বাতাসে ব্যাপক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে খামার কর্তৃপক্ষ জানান, খামারে আমন ধানের ফলন খুব ভালো হয়েছিল। ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে চলতি মৌসুমে আমন ক্ষেতের ব্যপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় ঝড়ো হাওয়ায় ফুল ঝরে যাওয়ায় পরাগায়ন না হলে ধান চিটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ধানের গুনগত মান নষ্ট হলে এতে আশানারুপ বীজ উৎপাদন হবে না বলে আশঙ্কা রয়েছে। তবে ধান কেটে ঝাড়াই করার পর পরীক্ষা করলে সেটা জানা যাবে।


এই বিভাগের আরো খবর