সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘চিলগাম’-এ অশালীন নাচের অভিযোগ, বিতর্কে মালাইকা আরোরা ও হানি সিং

প্রতিনিধি: / ৮০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বিনোদন: বলিউডে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে মালাইকা আরোরা ও হানি সিং। তাদের নতুন মিউজিক ভিডিও ‘চিলগাম’ প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। দর্শকদের অভিযোগ, ভিডিওটিতে মালাইকার নাচের ভঙ্গি ও অঙ্গভঙ্গি অশালীন এবং অরুচিকর।
ভিডিওটিতে দেখা গেছে, মালাইকা কখনও চুইংগাম চিবাচ্ছেন, কখনও জিভ বের করে নাচছেন। দর্শকদের অনেকেই মনে করছেন, এই দৃশ্যগুলো সৌন্দর্য বা আবেদন তৈরি করেনি, বরং সীমালঙ্ঘন করেছে শালীনতার। ইনস্টাগ্রাম ও ইউটিউবের মন্তব্যে কেউ লিখেছেন, “নাচের মধ্যে কোনো আকর্ষণ নেই, শুধু অশালীনতা।” কেউ কেউ আবার হানি সিংয়ের দিকেও আঙুল তুলেছেন, “হানি সিংয়ের পুরনো গানের মজা কোথায়? এখন শুধু ভিজ্যুয়াল বিতর্কই খবর হয়ে উঠছে।”
তবে এই সমালোচনার মাঝেও কেউ কেউ মালাইকার পক্ষে কথা বলেছেন। তাদের যুক্তি, তিনি একজন পেশাদার নৃত্যশিল্পী, এবং নাচের ধরন সময়ের সঙ্গে বদলায়। তবুও বেশিরভাগ দর্শকই হতাশা প্রকাশ করেছেন। তাদের মতে, ‘ছাইয়া ছাইয়া’ বা ‘থামা থামা’ গানের মতো অনবদ্য পারফরম্যান্সের সেই মালাইকা এখানে যেন হারিয়ে গেছেন।
ভিডিওটিতে ব্যবহৃত নাচের ধরন ‘টোয়ার্কিং’, যেখানে মূলত কোমর ও নিতম্বের নড়াচড়ায় ছন্দ তৈরি করা হয়। এই নাচে স্বাচ্ছন্দ্য না থাকায় অনেকের কাছে পুরো পরিবেশনাটিই অস্বস্তিকর মনে হয়েছে। নেটিজেনদের কেউ কেউ লিখেছেন, “যেভাবে মালাইকা নাচলেন, তাতে সৌন্দর্য নেই, বরং কৃত্রিমতা বেড়েছে।”
ভারতের কয়েকটি বিনোদন পোর্টালের বিশ্লেষণে বলা হয়েছে, হানি সিংয়ের সাম্প্রতিক কয়েকটি মিউজিক ভিডিওতেই সীমা ছাড়ানো ভিজ্যুয়াল ব্যবহারের অভিযোগ উঠেছে। সমালোচকদের মতে, জনপ্রিয়তার খাতিরে এমন অশালীন উপস্থাপন আসলে শিল্পের মান ক্ষুণ্ন করছে।
তবে হানি সিং বা মালাইকা এখনো প্রকাশ্যে এই বিতর্কে কোনো প্রতিক্রিয়া জানাননি।


এই বিভাগের আরো খবর