সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন লুকে প্রকাশ্যে এলেন সুপারস্টার শাকিব খান

প্রতিনিধি: / ৭৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

বিনোদন:ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বর্তমানে ক্যারিয়ারের এক উজ্জ্বল সময় পার করছেন। পর্দায় নতুন করে ফিরে আসার পর একের পর এক চমক উপহার দিচ্ছেন তিনি। সাম্প্রতিক সময়ে তার অভিনীত সিনেমাগুলোও পেয়েছে দারুণ সাড়া। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছিল শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’র প্রথম লুক। প্রকাশের পরই সেই লুক নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা। এবার সেই লুকেই প্রকাশ্যে হাজির হলেন নায়ক। গতকাল শুক্রবার সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে যান শাকিব খান। তার আসার খবর ছড়িয়ে পড়তেই বনানীতে জমে যায় জনসমুদ্র। শত শত ভক্ত ছুটে আসেন প্রিয় নায়ককে একনজর দেখার জন্য। উপস্থিত দর্শকরা বারবার শ্লোগান তুলছিলেন- ‘শাকিব খান! শাকিব খান!’ নায়কও ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে ভিড়ের সামনে এসে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে শাকিব খান বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার শুটিং নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। জানা গেছে, সিনেমাটি আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


এই বিভাগের আরো খবর