সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফাঁস হওয়া ভিডিও নিয়ে যা বললেন তানজিন তিশা

প্রতিনিধি: / ৬৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

বিনোদন:ঢালিউডের বড় বাজেটের ছবি ‘সোলজার’-এ নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন তানজিন তিশা। সেখানে মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী। কিন্তু ছবিটি ঘিরে সম্প্রতি তৈরি হয়েছে এক আলোচনা। যার সূত্রপাত শুটিং ফ্লোরের একটি ভিডিও ফাঁস হওয়াকে কেন্দ্র করে। যেখানে শাকিব খান ও এক নারীকে দেখা যায় শুটিং সেটে। আর নাচের স্টেপের সেই ভিডিওটি ছড়িয়ে পড়তে নেটিজেনদের দাবি, সেই নারীটি নাকি তানজিন তিশা; আর এ নিয়েই চলছে আলোচনা। সেই ভিডিও প্রসঙ্গে সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। তিশার দাবি, ‘সোলজারে আমার কোনো ক্লিপ এখনো প্রকাশ হয়নি। ওই ভিডিওতে আমি ছিলাম না। আপনারা ভুল নিউজ করেছেন, ইউ আর রং।’ তানজিন তিশা বলেন, ‘মাঝেমধ্যে একটু জেনে-শুনে নিউজ করলে ভালো হয়। আমি জানি, একটা বড় কাজ করতে যাচ্ছি।’ নতুন ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। বলেন, ‘আমি অনেক এঙ্াইটেড। যদিও আমি একা কিছু নই, এটা পুরো টিমের কাজ। আমি সবসময় বলি, এটা একটা টিম ওয়ার্ক।’ ‘সোলজার’-এর শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। গত ১১ অক্টোবর প্রথমবার শাকিব খানের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান তিশা। দেশপ্রেমের গল্পে নির্মিত এই ছবিটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। শোনা যাচ্ছে, সবকিছু পরিকল্পনামাফিক হলে আগামী ডিসেম্বরেই মুক্তি পেতে পারে ‘সোলজার’।


এই বিভাগের আরো খবর