সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

প্রতিনিধি: / ৮৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে ঢাকার আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’-এর এঙ্িিকউটিভ মো. আমিনুল ইসলাম এই মামলাটি করেন। বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার মামলার তথ্য নিশ্চিত করে জানান, অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, তানজিন তিশা বাংলাদেশের একজন পরিচিত মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা। তিনি দীর্ঘদিন ধরে মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। এর সূত্র ধরে তিনি ‘অ্যাপোনিয়ার’ অনলাইন পেজে যুক্ত হয়ে বিভিন্ন শাড়ি দেখেন এবং সেখান থেকে ২৮ হাজার ৮০০ টাকা বাজার মূল্যের একটি শাড়ি পছন্দ করে নেন। শাড়িটি তানজিন তিশার বাসায় পৌঁছে দেওয়া হয়। এরপর তানজিন তিশা বিভিন্ন ভয়েস মেসেজ এবং টেঙ্ট মেসেজের মাধ্যমে শাড়িটি পরিধান করে অ্যাপোনিয়া পেজ প্রমোশনের জন্য নানাভাবে আশ্বস্ত করেন। মামলায় আরও বলা হয়, পেজ কর্তৃপক্ষ তানজিন তিশাকে শাড়িটি পরিধান করে পেজ প্রমোশনের জন্য বারবার অনুরোধ করেন। তিনি গত ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণ করেন। তবে দীর্ঘ ১০ মাস অতিবাহিত হয়ে গেলেও তিনি শাড়িটি পরিধান করেননি বা পেজ প্রমোশন করেননি। একইসঙ্গে গত ৬ মাসের বেশি সময় ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে তিনি কোনো যোগাযোগও রক্ষা করেননি এবং ইচ্ছাকৃতভাবে কথোপকথন থেকে বিরত থেকেছেন বলে অভিযোগ করা হয়। বাদীর অভিযোগ, তানজিন তিশা প্রতারণা করে বিশ্বাসভঙ্গ করেছেন। আদালত তার মামলাটি আমলে গ্রহণ করে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছেন।


এই বিভাগের আরো খবর