সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় সেতু ভেঙে নদীতে: দুই এলাকার মানুষের দূর্ভোগ

প্রতিনিধি: / ১০২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

 ইমদাদুল হক পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা ও পুটিমারী এলাকার মানুষের একমাত্র যাতায়াতের সংযোগ সেতুটি ভেঙে পড়ায় দু’এলাকার হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে উলুবুনিয়া নদীর উপর নির্মিত সেতুটি আকস্মিকভাবে ভেঙে পড়ে।
স্থানীয়রা জানান, উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পাশে উলুবুনিয়া নদীর উপর ২০০০ সালে তৎকালীন সরকার সেতুটি নির্মাণ করেন। সেতুটি নির্মাণের পর থেকে পুটিমারী ও শামুকপোতা এলাকার জনগণের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছিল। এই সেতুর মাধ্যমে দুই ইউনিয়নের তিনটি বিদ্যালয়, তিনটি বাজার এবং পার্শ্ববর্তী গ্রামগুলোর হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করতেন।
কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে স্থানীয়রা জানান। অবশেষে বুধবার রাতে সেটি ভেঙে পড়লে পুটিমারী ও শামুকপোতা এলাকার মানুষের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পড়তে হচ্ছে চরম বিপাকে।
স্থানীয় বাসিন্দা মিজান সানা বলেন, ব্রিজটি অনেক দিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, কিন্তু কেউ তা সংস্কারে এগিয়ে আসেননি। এখন ব্রিজটি ভেঙে পড়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
ঘটনা পরবর্তী বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব বলেন, এখানে নতুন করে একটি পাকা সেতু নির্মাণ করতে সময়, প্রক্রিয়া ও বরাদ্দ প্রয়োজন। তাই ইউএনও স্যারের নির্দেশনায় আপাতত কাঠের ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, জনগণের চলাচলের সুবিধার্থে দ্রুততম সময়ের মধ্যে এখানে একটি কাঠের ব্রিজ নির্মাণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এই বিভাগের আরো খবর