সর্বশেষ :
বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন।। ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে আক্রান্তের ভীড় আরও ৩৬ আসনে প্রার্থী চূড়ান্ত করলো বিএনপি, কোন আসনে কে? রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ ১০ ডিসেম্বর রাজধানীতে ৫০ থানার ওসিকে বদলি ঢাকা বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, শীর্ষে রয়েছে.. বেগম জিয়ার লন্ডন যাত্রার তারিখ পরিবর্তন, রোববারে যাবেন মির্জাগঞ্জে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির কমিটি গঠন,  সভাপতি জুয়েল, সম্পাদক মামুন চীনে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিসিবি কঠোর আইন জারি করলো

প্রতিনিধি: / ৪৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

বিসিবি নির্বাচনের পর থেকেই এই শঙ্কাটা দেখা গিয়েছিল। ঢাকার ক্লাবগুলোর সঙ্গে বিরোধ লেগেই থাকবে বিসিবির। সে শঙ্কাটা সত্যি করেই বিসিবির কাছে চিঠি দিয়েছে ক্লাবগুলো। বলেছে, আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন এই বোর্ডের অধীনে কোনো লিগে অংশ নেবে না তারা। কিন্তু ক্লাবগুলোর দেয়া চিঠিতে ভড়কে না গিয়ে বিসিবি উল্টো নিয়ম-নীতি তৈরি করেছে, লিগ বর্জনকারী কিংবা মাঝপথে লিগ ছেড়ে যাওয়াদের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থান রেয়ার বিষয়ে। বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন নিয়মের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করছে যে, ঢাকা মহানগর ক্রিকেট কমিটি (সিসিডিএম)-এর আওতাধীন সব লিগে নতুন একটি ধারা সংযোজন করা হয়েছে। যার শিরোনাম হলো, ‘অংশগ্রহণ না করা ও প্রত্যাহার।’ এই নিয়মটি আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ কোয়ালিফায়িং লিগ থেকে কার্যকর হবে। বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ঢাকা মহানগর এলাকার অধীনে পরিচালিত সব লিগের শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মান বজায় রাখতে এই ধারা সংযোজন করা হয়েছে। কোনো দল যেন মাঝপথে প্রতিযোগিতা থেকে সরে না দাঁড়ায় এবং লিগের কাঠামো যেন অক্ষুণ্ণ থাকে, সেটিই এই নিয়মের মূল উদ্দেশ্য।’

 


এই বিভাগের আরো খবর