সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে প্রাথমিক শিক্ষকদের ভিন্নরকম ইফতার আয়োজন 

প্রতিনিধি: / ৩২৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর মাঝে ভিন্ন আঙ্গিকে শতাধিক প্রাথমিক শিক্ষকদের নিয়ে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে ।(২৯ মার্চ) শুক্রবার প্রথমবারের মতো হাসপাতাল খেয়াঘাটের পানগুছি নদীতে নৌকার  মাঝে ভাসমান অবস্থায় মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষকবৃন্দের উপস্থিতিতে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। তবে এ আয়োজনটি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী আয়োজন বলে মনে করছেন উপজেলাবাসী।মোরেলগঞ্জে প্রথমবারের মতো হাসপাতাল খেয়াঘাটের পানগুছি নদীতে নৌকায় করে ভাসমান অবস্থায়  ইফতার ও মাগরীবের সালাত আদায় করার দৃশ্য  এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে শিক্ষক, ছাত্র ,গণমাধ্যম কর্মীসহ শতাধিক মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।অনুষ্ঠানটিতে মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি,মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু সালেহ,উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামীম আহসান মল্লিক উপস্থিত ছিলেন।এ সময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র সহকারী শিক্ষক ও সহকারী শিক্ষকের সমন্বয়ে শতাধিক শিক্ষক এই ভাসমান ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর