সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মনির খান মনোনয়ন না পেয়ে যা বললেন

প্রতিনিধি: / ৯০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন এক সময়। মনোনয়ন প্রত্যাশী তারকাদের মধ্যে আলোচনায় ছিলেন মনির খান। শোনা যাচ্ছিল, ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) থেকে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে তার। তবে বিএনপির মনোনয়ন প্রার্থী তালিকায় নাম নেই তার।। সেখানে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান। দলের সিদ্ধান্ত মেনে মনোনীত প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন গায়ক। নিজের ফেসবুকে মেহেদী হাসানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মনির খান। ক্যাপশনে লিখেছেন, অভিনন্দন মেহেদী হাসান রনি। ঝিনাইদহ-৩ এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত সোমবার দেশের ৩০০ সংসদীয় আসনের ২৩৭টিতে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করে বিএনপি। সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মনির খানসহ বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন তারকা। মনোনয়ন প্রত্যাশীও ছিলেন কয়েকজন। তবে প্রাথমিক বাছাইয়ে তারকাদের কারও ভাগ্যে জোটেনি দলের টিকিট। এর আগে ২০১৮ সালে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে খুবই আশাবাদী ছিলেন মনির খান; তবে সেবার তাকে ধানের শীষের টিকিট দেওয়া হয়নি। অবশ্য তারও আগে থেকে প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন তিনি।

 


এই বিভাগের আরো খবর