সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সরকারি নয়, বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা

প্রতিনিধি: / ১৩৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে— প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এমন সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছেন, ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে।

রোববার (৩ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেন। পরদিন সোমবার (৪ নভেম্বর) রিটকারীর আইনজীবী ব্যারিস্টার মুনতাসির আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আইনজীবী জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১৭ জুলাই এক স্মারকে জানায় যে কেবল সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেন, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিসহ মোট ৪২ জন রিট আবেদন করেন।

এরপর ২ সেপ্টেম্বর হাইকোর্ট প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করে এবং স্মারকটির কার্যক্রম অন্তর্বর্তীকালীন সময়ের জন্য স্থগিত করে। রুলে আদালত জানতে চেয়েছিলেন, শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি সংক্রান্ত ১৭ জুলাইয়ের সেই স্মারক কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং কেন ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালার আলোকে বৃত্তি পরীক্ষার আয়োজন করতে নির্দেশ দেওয়া হবে না।

চূড়ান্ত শুনানি শেষে রোববার হাইকোর্ট রুল অ্যাবসলিউট ঘোষণা করে রায় দেন। এর ফলে সরকারি ও বেসরকারি উভয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।

উল্লেখ্য, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর।


এই বিভাগের আরো খবর