সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন দুরেফিশান

প্রতিনিধি: / ৭৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

বর্তমানে তরুণদের নতুন ‘ক্রাশ’ পাকিস্তানের অভিনেত্রী দুরেফিশান সেলিম। তিনি প্রথমে ‘দিল রুবা’ নাটকে একটি পার্শ্বচরিত্রে অভিনয় করে আত্মপ্রকাশ করেন এবং পরে নিজের দক্ষতার মাধ্যমে বড় পর্দায়ও জায়গা করে নেন। তার অভিনয় ক্যারিয়ারে উল্লেখযোগ্য নাটকের নাম ‘ইশ্ক মুরশিদ’; যেখানে তিনি বিলাল আব্বাস খানের সঙ্গে ‘শিব্রা শাহমী’র চরিত্রে অভিনয় করে শুধু পাকিস্তানেই নয়, বাংলাদেশেও দর্শকদের প্রশংসা লাভ করেছেন। এদিকে, সম্প্রতি দুরেফিশান সেলিম এবং বিলাল আব্বাস খানের মধ্যে প্রেমের সম্পর্ক ও বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এর মাঝেই দুরেফিশান সেলিমের একটি পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেছিলেন, তিনি কখনো প্রেমের সম্পর্কে জড়াবেন না এবং সরাসরি বিয়ে করবেন। এ সাক্ষাৎকারে, উপস্থাপক যখন তাকে প্রেমিকের বিষয়ে প্রশ্ন করেছিলেন, দুরেফিশান সেলিম বলেন, ‘আমি কখনো কারও সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ব না। আমি সরাসরি বিয়ে করব।’ এছাড়া, দুরেফিশান সেলিম সর্বশেষ ‘সানওয়াল ইয়ার পিয়া’ নাটকে ফিরোজ খান ও আহমদ আলী আকবরের বিপরীতে অভিনয় করেছেন, যা ছিল তার সঙ্গে উক্ত অভিনেতাদের প্রথম কাজ।


এই বিভাগের আরো খবর