সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জায়েদ খানের প্রশংসা করলেন নুসরাত ফারিয়া

প্রতিনিধি: / ৭১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

ঢাকাই সিনেমার গ্ল্যামারাস চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তার স্টাইলিশ লুক এবং সাবলীল অভিনয় তাকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। গত মাসে কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানার সম্মেলনে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই গালা নাইটে পারফর্ম করেন। ওই সফরেরই এক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সহকর্মী জায়েদ খানের ভূয়সী প্রশংসা করেন এই অভিনেত্রী। নুসরাত ফারিয়া বলেন, ‘জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন এখন। অনেক বেশি ওয়ার্কআউট-টর্কআউট করছেন। আমার মনে হয়, বাংলাদেশের সব মেয়েদেরই এখন ফেভারিট হয়ে গেছেন তিনি।’ তার কথায়, ‘আগে তো ছিলই, এখন অনেক ফিট হয়ে গেছে। জায়েদ ভাইয়ের সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। তিনি এমন মনখোলা প্রাণবন্ত একটা মানুষ যে, কারো মন খারাপ থাকলেও উনার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়।’ তিনি বলেন, ‘উনার প্রোগ্রামে যখন উনি বলল, ‘চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে আমরা শুটটা করে ফেলি’। তাই আমি সত্যি গভীর আগ্রহ এবং খুশিও হয়েছিলাম। পাশাপাশি আমি অনেক মজা করেছিলাম। ফান পার্টগুলো না আপনাদেরকে দেখাইনি, ওগুলো এডিট করে দিয়েছে।’


এই বিভাগের আরো খবর