সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মারা গেছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সিহ ইউ-সিন

প্রতিনিধি: / ৭৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

মালয়েশিয়া সফরকালে হার্ট অ্যাটাকে মারা গেছেন মালয়েশিয়া সফরকালে হার্ট অ্যাটাকে মারা গেছেন তাইওয়ানিজ ইনফ্লুয়েন্সার সিহ ইউ-সিন। সামাজিকমাধ্যমে যিনি ‘নার্স দেবী’ নামে পরিচিত। মালয়েশিয়ার একটি হোটেলের বাথটাবে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। মালয়েশিয়ান গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির জনপ্রিয় র‌্যাপার নামউই ইনফ্লুয়েন্সার সিহ ইউ-সিনকে বাথরুমের মধ্যে অসাড় অবস্থায় দেখতে পান। তিনি সিপিআর দেওয়ার চেষ্টা করেন এবং দুপুর সাড়ে ১২টার দিকে জরুরি পরিষেবায় যোগযোগ করেন। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে নেয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি। সম্প্রতি সিহ ইউ-সিন শুটিংয়ের জন্য মালয়েশিয়া সফরে গিয়েছিলেন। তার ম্যানেজার ক্রিস জানিয়েছেন, তিনি হঠাৎ করেই অসুস্থতা হয়ে পড়েছিলেন। সেই সময় তাৎক্ষণিক জরুরি চিকিৎসার কোনো সুযোগ ছিল না। এদিকে মালেশিয়ান র‌্যাপার নামউই অভিযোগ করেছেন, জরুরি পরিষেবা নাম্বারের যোগযোগের প্রায় এক ঘণ্টা পরে অ্যাম্বুলেন্স পৌঁছায়। গায়কের ভাষ্য, যখন আমি ফোন করে জানতে চাইলাম তখন তারা আমাকে উল্টে বকাবকি করেছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। ম্যানেজার বলেন, নার্স দেবী’র আকস্মিক মৃত্যুতে তার পরিবার শোকাহত। তার এ মৃত্যুর কারণ জানতে তদন্তের অনুরোধ করা হয়েছে। সিহ ইউ-সিনের সোশ্যাল মিডিয়ায় পাঁচ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। তিনি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য ভিডিও বানাতেন। যার জন্য নেটিজেনদের কাছে বেশ প্রশংসিত হয়েছিলেন। এ কারণে তাকে ‘নার্স দেবী’ উপাধি দেয়া হয়েছিল


এই বিভাগের আরো খবর