সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে শুভ-মন্দিরার ‘নীলচক্র’

প্রতিনিধি: / ১১২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

একটি ক্লিক, একটি ভিডিও। আর তাতেই পাল্টে যাচ্ছে জীবনের গতিপথ। শহরজুড়ে ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও। অন্ধকার, আতঙ্ক আর রহস্যে ঘেরা গল্পে নির্মিত হয়েছে সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র’। আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত এ সিনেমাটি চলতি বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক প্রশংসিত হয়। তারকাবহুল এই সিনেমাটি এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের পর্দায়। গত শনিবার দুপুরে সিনেমাটির একটি টিজার প্রকাশ করে প্ল্যাটফর্মটি। প্রায় পৌনে এক মিনিটের টিজারটি প্রকাশ করে আইস্ক্রিন লিখেছে, সাইবার ক্রাইমের আড়ালে লুকানো প্রতারণা ও অন্ধকার সত্য-এক তদন্তকারীর হাত ধরে রহস্য উন্মোচনের সিনেমা ‘নীলচক্র’। ‘নীলচক্র’ শব্দের ভেতরেই যেন লুকিয়ে আছে এক নীল বিষণ্নতা, এক অজানা নরক। পরিচালক মিঠু খান বলছেন, ‘আমরা গল্প বলেছি রহস্য আর অন্ধকারকে সঙ্গী করে। একদিকে সাসপেন্স, অন্যদিকে বাস্তব সমাজে ঘটে চলা এক নিষিদ্ধ অথচ অস্বীকারযোগ্য নয়, এমন এক বিপজ্জনক বাস্তবতা। বাংলা সিনেমায় এমন বিষয়বস্তু নিয়ে এর আগে কাজ হয়েছে বলে আমার মনে হয় না। ব্লু ফিল্ম র‌্যাকেট যেটা আমাদের সমাজে আড়ালে ঘটে চলা এক অপরাধজগৎ, তার ছায়া পড়েছে এবার বড় পর্দায়। রিলেটিভলি নতুন এই প্লট একদিকে যেমন সাহসী, তেমনি সময়োপযোগীও।’ সিনেমাটি কবে নাগাদ দর্শক ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারবেন সেই তারিখ ঘোষণা না করলেও আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শিগগির আইস্ক্রিনে দেখা যাবে এই সাসপেন্স থ্রিলার। ‘নীলচক্র’ সিনেমাটিতে শুভ-মন্দিরা ছাড়া আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।


এই বিভাগের আরো খবর