সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হ্যালোইন উদ্যাপন করলেন অপু বিশ্বাস

প্রতিনিধি: / ৫৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

বিনোদন:বিশ্বজুড়ে এখন জনপ্রিয় হয়ে উঠেছে হ্যালোইন উৎসব। পশ্চিমা দেশগুলোয় বিশেষ করে ৩১ অক্টোবর দিনটি নানা আয়োজনে উদ্যাপন করা হয়। কেউ ভূতের সাজে, কেউ মুখোশ পরে বা কুমড়ার লণ্ঠন হাতে রাস্তায় নেমে আনন্দ করেন। এখন এই উৎসবে শামিল হচ্ছেন বাংলাদেশি তারকারাও। এর আগে ঢালিউডের জনপ্রিয় তারকা শাবনূরও তার ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে অংশ নেন। অস্ট্রেলিয়ায় অবস্থানরত এই অভিনেত্রী ভূতের সাজে ছেলেকে নিয়ে তোলা কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন। ঢালিউড তারকাদের হ্যালোইন উদযাপন নিয়ে এবার আলোচনায় এলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি। সেখানে এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে হ্যালোইন পার্টিতে যোগ দেন এ নায়িকা। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ছবিতে দেখা যায়, দুজনই কালো পোশাকে ও মুখে মুখোশ পরে উৎসবের আবহে পোজ দিয়েছেন। ছবিগুলো প্রকাশ করে ওই ফ্যাশন ডিজাইনার লিখেছেন, ‘আমাদের হ্যালোইন পার্টি; বলিউড কুইন অপু বিশ্বাসের সঙ্গে।’ প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের অনেক দেশেই উদ্যাপন করা হয় হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে বছরের এ সময়কে মৃতদের স্মরণ করার জন্য উৎসর্গ করা হয়েছে। তাদের বিশ্বাস, এ রাতেই মৃতদের আত্মা পৃথিবীতে ফিরে আসে।

 


এই বিভাগের আরো খবর