সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হঠাৎ হাসপাতালে মালাইকা অরোরা

প্রতিনিধি: / ৭২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

বিনোদন:হঠাৎ হাসপাতালে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। মাত্র একদিন আগে তিনি ভারতে গ্লোবাল স্টার এনরিক ইগলেসিয়াসের কনসার্ট উপভোগ করেছিলেন, ভিড়ের মধ্যে যেন নিজের উপস্থিতি দিয়ে আলো ছড়িয়েছেন। কিন্তু সেই উচ্ছ্বাসের ঠিক পরই হঠাৎ হাসপাতালে ছুটতে হলো এই বলিউড সুন্দরীকে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছেলে আরহান খানকে নিয়ে লীলাবতী হাসপাতালে দেখা যায় মালাইকাকে। পরনে কালো ট্র্যাকস্যুট, জ্যাকেট। হাতে পানির বোতল। মাস্কে ঢাকা মুখ। চেহারায় মেকআপের লেশমাত্র নেই। এভাবেই হাসপাতাল থেকে বের হতে দেখা যায় মা-ছেলেকে। বিষয়টি নিয়ে কৌতূহল বেড়েছে মালাইকার ভক্ত মহলে। তবে এই ভিডিও ভাইরাল হলেও, এখন পর্যন্ত মালাইকার তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে এমনিতেই বেশ কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় ট্রোল হচ্ছেন মালাইকা অরোরা। নেটিজেনরা মনে করছেন, মালাইকা তার বয়স লুকিয়েছেন গত জন্মদিনের পার্টিতে। ৫২ বছরে পা দিয়ে ৫০ লেখা কেক কেটেছেন মালাইকা। আর তা নিয়ে এত শোরগোল। তবে ট্রোল হলেও, মালাইকা এই নিয়ে সেভাবে মুখ খোলেননি। বরাবরের মতো এড়িয়েই গিয়েছেন।


এই বিভাগের আরো খবর