সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার হরর সিনেমায় দেখা যাবে সাইয়ারা’খ্যাত অনীতকে

প্রতিনিধি: / ৮৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

‘সাইয়ারা’ ছবির মাধ্যমে দর্শকের নজর কাড়ার পর বলিউডে এবার নতুন ছবিতে যুক্ত হচ্ছেন অভিনেত্রী অনীত। তাকে দেখা যাবে ‘ম্যাডক হরর-কমেডি ইউনিভার্স’-এর নতুন ছবি ‘শক্তিশালিনী’তে। সামাজিক মাধ্যমে অনীতকে শুভেচ্ছা জানিয়েছেন একই ফ্র্যাঞ্চাইজির আরেক অভিনেতা আয়ুষ্মান খুরানা। আয়ুষ্মান লিখেছেন, ‘তোমাকে স্বাগত জানাই ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সে। পাঞ্জাবের মেয়ে হিসেবে তোমার এই সাফল্যে আমরা গর্বিত। একে একে সব স্বপ্নপূরণ হোক তোমার। শক্তিশালিনীতে তোমাকে দেখার জন্য মুখিয়ে আছি।’ এর আগে শোনা যায়, ছবিটিতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। তবে সন্তান জন্মের পর আপাতত কাজ থেকে বিরতি নেওয়ায় তার জায়গায় অনীতকে নেওয়া হয়েছে বলে জানা গেছে। বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। অভিনয়জীবনের শুরুতে অনীত বলিউডে অভিষেক করেন রেবতী পরিচালিত ‘সালাম ভেঙ্কি’ ছবির মাধ্যমে। তবে দর্শকপ্রিয়তা পান চলতি বছরের হিট ছবি ‘সাইয়ারা’ দিয়ে। আহান পাণ্ডের বিপরীতে রোমান্টিক-মিউজিক্যাল এই ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৫৭০ কোটি রুপির বেশি আয় করেছে।


এই বিভাগের আরো খবর