সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ডন আমাকে হুমকি দিয়েছে: সালমান শাহর মা

প্রতিনিধি: / ১১৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর নতুন মোড় নিয়েছে তার মৃত্যুর রহস্য। আদালতের নির্দেশে তার অপমৃত্যুর মামলা, হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ। এরই মাঝে সালমান শাহর মা নীলা চৌধুরীর অভিযোগ, খলনায়ক ডন তাকে হুমকি দিয়েছেন। দেশের একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন নীলা চৌধুরী। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, আপনার দৃষ্টিকোণ থেকে ন্যায়বিচারের প্রত্যাশা কতটা করছেন? এ প্রশ্নের জবাবে নীলা চৌধুরী বলেন, এটাই আমার কাছে মনে হয়েছে ন্যায়বিচার পাচ্ছি। প্রত্যাশা আছে বলেই, ইনশা আল্লাহ ভবিষ্যতে ন্যায়বিচার পাব। এত দিন যারা এত কথা বলেছে, আমাকে হুমকি দিয়েছে, তাদের বিচার হতেই হবে। আপনাকে কে হুমকি দিয়েছেন? এ প্রশ্নের উত্তরে নীলা চৌধুরী বলেন, এই এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে। প্রেসক্লাবের সামনে যেতে বলেছে। চিন্তা করা যায়, যে আমার ছেলের পিছে পিছে ঘুরত। সাহস পেত না আমাদের সঙ্গে কথা বলার। সেই ডন কত বড় ব্যাকআপ থাকলে আমাকে হুমকি দিতে পারে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। তার রহস্যজনক মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে তার অপমৃত্যুর মামলা, হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ। গত ২০ অক্টোবর, মধ্যরাতে রমনা থানায় হত্যা মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এ মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামিরা হলেন-প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ। সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।


এই বিভাগের আরো খবর