সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘রাক্ষস’ ছেড়ে ‘বনলতা এঙ্প্রেস’-এ যুক্ত হলেন সাবিলা নূর

প্রতিনিধি: / ১১৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

দেশের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সাবিলা নূর এখন নিয়মিতই বড় পর্দার কাজে যুক্ত হচ্ছেন। এরই মধ্যে চলচ্চিত্রে অভিষেক, আর সেটিও দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে। চলচ্চিত্রে অভিষেকের পরপরই শোনা যায়, আরো একটি সিনেমায় যুক্ত হচ্ছেন সাবিলা; যার নাম-‘রাক্ষস’। কিন্তু শিডিউল জটিলতার কারণে সেই প্রজেক্ট থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী। জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর মাসে শুরু হওয়ার কথা ছিল ‘রাক্ষস’-এর শুটিং। একই সময়ে সাবিলা নূরের আরেকটি বড় প্রজেক্ট ‘বনলতা এঙ্প্রেস’-এর শুটিংও শুরু হবে। ফলে দুটি কাজের সময়সূচি একসঙ্গে পড়ে যাওয়ায় সমঝোতার মাধ্যমে ‘রাক্ষস’ থেকে নিজেকে প্রত্যাহার করেছেন। তানিম নূরের পরিচালনায় ‘বনলতা এঙ্প্রেস’ সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও শরিফুল রাজ। এমন তারকাবহুল প্রজেক্টে সাবিলার যুক্ত হওয়া নতুন মাত্রা যোগ করেছে সিনেমাটিতে। এই সিদ্ধান্তের কারণে অনেকেই প্রশংসা করছেন সাবিলা নূরের দায়িত্ববোধ ও পেশাদারিত্বের। এ প্রসঙ্গে সাবিলা নূর বলেন, “তানিম ভাইয়ের সঙ্গে ‘বনলতা এঙ্প্রেস’ নিয়ে অনেক আগে থেকেই কথা হচ্ছিল। এর মধ্যে ‘রাক্ষস’-এর প্রস্তাবও পাই। কিন্তু দুই সিনেমার শুটিং একই সময়ে পড়ে যাচ্ছিল। তাই দুটোতেই মনোযোগ দেওয়া সম্ভব হতো না। আমি চাই প্রতিটি চরিত্রে নিজেকে পুরোপুরি ডুবিয়ে দিতে। তাই একটি কাজকেই প্রাধান্য দিয়েছি।” বর্তমানে সাবিলা নূর নিজেকে বড় পর্দায় নতুনভাবে প্রতিষ্ঠিত করতে চান এবং তার এই সুচিন্তিত সিদ্ধান্ত অনেকের কাছেই প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে উঠছে।


এই বিভাগের আরো খবর