সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিচ্ছেদের পরেরও অর্জুন-মালাইকার বন্ধুত্ব অটুট

প্রতিনিধি: / ১২৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বলিউডের আলোচিত জুটি মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেমের ইতি ঘটেছে অনেক আগেই। তবে বিচ্ছেদ ঘটলেও একে অপরের সম্পর্কে কথা বলতে দেখা গেছে তাদের। প্রাক্তন প্রেমিকার নাম প্রায়ই উঠে এসেছে অর্জুনের কথায়। এছাড়া বিপদেও মালাইকার পাশে ছিলেন অর্জুন। গেলো বছর বিচ্ছেদ নিয়ে অর্জুন-মালাইকার কেউ প্রকাশ্যে মুখ খোলেননি। তবে কয়েক মাস হল তাদের সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন বহুবার শোনা গেছে। সেই গুঞ্জন নতুন করে উস্কে দিয়েছে মালাইকার জন্মদিনে অর্জুনের বার্তা। আজ ৫২ বছরে পা দিয়েছেন মালাইকা অরোরা। প্রাক্তনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি অর্জুন। মালাইকার একক একটি ছবি পোস্ট ইনস্টাগ্রামে অর্জুন লিখেছেন, ‘শুভ জন্মদিন। সব সময় এমনই উঁচুতে থেকো, হাসিটা বজায় রেখো আর খোঁজ নিও।’ অর্জুনের ‘খোঁজ নিও’ কথাটির মধ্যে ভক্তরা খুঁজে নিচ্ছেন নতুন ইঙ্গিত। এদিকে গত বছর জুন মাসে এই তারকা জুটির ঘনিষ্ঠ সূত্র ভারতীয় একাধিক গণমাধ্যমকে জানায়, আলাদা হলেও সৌজন্যতা বজায় থাকবে দু’জনের মধ্যেই। পরবর্তীতে অর্জুনের জন্মদিনে মালাইকার অনুপস্থিতি সেই গুঞ্জনকে আরও জোরালো করে তোলে। কিন্তু বাবার মৃত্যুতে শোকাহত মালাইকার পাশে ঠিকই দাঁড়িয়েছিলেন অর্জুন। প্রেম ভেঙে যাওয়ার পর মালাইকার নতুন সম্পর্কে জড়ানোর কথা শোনা যায়নি। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, ‘অতীত ও বর্তমান সম্পর্ক নিয়ে কিছু বলতে চাই না। তবে আমি ভালোবাসায় বিশ্বাস করি, সবকিছুতেই ভালোবাসা দেখি। ভালোবাসা নিয়েই বাঁচতে চাই। আপাতত প্রেম নিয়ে কোনো চিন্তুা নেই।’ প্রাক্তন প্রেমিকার দুঃসময়ে উপস্থিত ও জন্মদিনের শুভেচ্ছায় অর্জুন প্রমাণ করেছেন, প্রেমের সম্পর্ক ভাঙলেও তাদের মধ্যে শ্রদ্ধা ও বন্ধুত্ব এখনও অটুট রয়েছে।


এই বিভাগের আরো খবর