সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জের পানগুছি নদীতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ছাত্রের

প্রতিনিধি: / ৩১১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে
নদীতে ডুবে ইমাম হোসেন গাজী(১৪) নামে এক স্কুলছাত্র প্রাণ
হারিয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে শ্রেণিখালী গ্রামের মালয়েশিয়া প্রবাসি
সরাফত আলী গাজীর ছেলে ইমাম হোসেন তার দাদা খলিল গাজীর সাথে
বাড়ির সামনে পানগুছি নদীতে মাছ ধরতে গিয়ে জালের দড়িতে
পেচিয়ে জালের সাথে ডুবে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছানোর
আগেই বেলা ১২ টার দিকে স্থানীয়রা নদীতে তল্লাশি করে ইমাম
হোসেনের মরদেহ উদ্ধার করে।
ইমাম হোসেন স্থানীয় শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম
শ্রেণির ছাত্র ছিল। সে লেখাড়ায় ভাল ছাত্র ছিল বলে বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মো. শহিদুল ইসলাম খান জানিয়েছেন।
ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ এ খবরের
সত্যতা নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরো খবর