সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফের বাবা হতে যাচ্ছেন রাম চরণ, দীপাবলিতে জানালেন সুখবর

প্রতিনিধি: / ৯১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

বিনোদন: দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাম চরণ আবারও বাবা হতে যাচ্ছেন। স্ত্রী উপাসনা কোনিডেলা দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। দীপাবলির দিনে নিজেদের ইনস্টাগ্রাম পোস্টে এই সুখবর জানিয়েছেন এই তারকা দম্পতি। খবর এনডিটিভি ও আনন্দবাজারের।

উপাসনা ইনস্টাগ্রামে পরিবারের সদস্যদের সঙ্গে এক আনন্দমুখর সাধ অনুষ্ঠানের ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে সবাই উপাসনাকে আশীর্বাদ দিচ্ছেন ও উপহার দিচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, “এই দীপাবলি ছিল দ্বিগুণ আনন্দ, দ্বিগুণ ভালোবাসা এবং দ্বিগুণ কৃতজ্ঞতা। আমরা শিগগিরই নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি।” ভিডিওর শেষে দেখা যায়, পর্দায় ভেসে উঠছে “নতুন সূচনার উদযাপন”লেখা, সঙ্গে দুটি ছোট্ট পায়ের প্রতীকচিহ্ন।

যদিও দম্পতি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি, তবুও পোস্টের ভাষা ও ভিডিওর দৃশ্য দেখে ভক্তরা ধরে নিয়েছেন, রাম চরণ ও উপাসনা আবারও সন্তান প্রত্যাশা করছেন। ভিডিওটি প্রকাশের এক ঘণ্টার মধ্যেই রিঅ্যাকশন পড়ে প্রায় দুই লাখ, এবং নেটিজেনরা অভিনন্দনে ভরিয়ে দেন মন্তব্য বিভাগ।

রাম চরণ ও উপাসনার প্রেমের গল্প শুরু হয় কলেজজীবনে। তখন তারা ছিলেন ভালো বন্ধু, পরে ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ান। রাম চরণের ‘মাগাধীরা’ মুক্তির পর তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে। ২০১১ সালের ১১ ডিসেম্বর হায়দরাবাদের টেম্পল ট্রি ফার্মসে তাদের বাগদান হয় এবং পরের বছর ১৪ জুন জাঁকজমকভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের ১১ বছর পর, ২০২৩ সালের ২০ জুন তাদের প্রথম কন্যাসন্তান ক্লিন কারা কোনিডেলার জন্ম হয়।

একসময় উপাসনা জানিয়েছিলেন, ক্যারিয়ার ব্যস্ততার কারণে সন্তান নেওয়ার পরিকল্পনা নেই। কিন্তু কন্যার জন্মের দুই বছর না যেতেই ফের দ্বিতীয় সন্তানের খবরে উচ্ছ্বসিত এই দম্পতির অনুরাগীরা। সহকর্মীরাও সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন রাম চরণকে।


এই বিভাগের আরো খবর