সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মেয়েকে প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর

প্রতিনিধি: / ৮৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে দীপাবলির আবহে কন্যা দুয়ার মুখ প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং। মায়ের সঙ্গে রং মিলিয়ে সেজেছে ছোট্ট দুয়া। দীপিকা ও দুয়া দুজনের পরনেই ছিল লাল রঙের জমকালো চুড়িদার পোশাক। তার সঙ্গে আছে মানানসই সোনার গহনা। অন্যদিকে বাবার পরনে সাদা ও ঘিয়ে রঙের মিশেলে শেরওয়ানি। দীপাবলির কথা মাথায় রেখেই সেজেছেন মা ও মেয়ে এবং বাবা রণবীর সিং। দুয়ার মাথার দুদিকে ঝুঁটি বেঁধে দিয়েছেন অভিনেত্রী। বাবা-মায়ের মধ্যমণি হয়ে কখনো দুয়া হাসছে, আবার কখনো আকাশের দিকে তাকিয়ে কিছু দেখাচ্ছে। বাবা-মাও কন্যাকে আদরে মুড়ে রেখেছেন। সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়ে তারকাদম্পতি লিখেছেন, ‘দীপাবলির শুভেচ্ছা।’ ছবিগুলোর মধ্যে আরও দেখা গেছে, দীপিকার কোলে বসে আছে ছোট্ট দুয়া। মা ও কন্যা দুজনেই জোড়হাতে ঈশ্বরকে ডাকছেন। অনুরাগীরাও ছোট্ট দুয়াকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত। কেউ বলছেন-দীপিকার মতো দেখতে হয়েছে দুয়া। আরবার কেউ বলছেন-রণবীরের ছাপ রয়েছে কন্যার মুখে। উল্লেখ্য, গত বছর গণেশচতুর্থীর পরের দিনই মেয়ে দুয়ার জন্মের খবর দেন দীপিকা পাড়ুকোন। গত বছর ঠিক দীপাবলিতেই মেয়ের ছোট্ট দুটি পায়ের ছবি দিয়ে খুদের নাম প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। সেই নিয়ম মেনেই এ বছরও ঠিক দীপাবলিতেই কন্যার মুখ প্রকাশ করলেন দীপিকা ও রণবীর।


এই বিভাগের আরো খবর