সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার বাপ্পারাজের সাথে জুটি বাঁধছেন দীঘি

প্রতিনিধি: / ৭৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নতুন সিনেমা নিয়ে ফিরছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। তবে নায়কের সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করছেন প্রার্থনা ফারদিন দীঘি। আসন্ন সেই সিনেমাটির নাম ‘বিদায়’, যেটি নির্মাণ করছেন ‘বরবাদ’-খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়। এর আগে গুঞ্জন ছিল, মেহেদী হাসানের পরবর্তী সিনেমাতেও শাকিব খানই থাকছেন। পরে শোনা যায়, প্রধান চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ। তবে ছবির প্রযোজক শাহরিন আক্তার জানিয়েছেন, সিয়াম অভিনীত ‘বরবাদ’-এর সিক্যুেয়লটি আপাতত স্থগিত রয়েছে। আপাতত ‘বিদায়’ নিয়েই কাজ করছেন তারা, যেখানে বাপ্পারাজ, প্রার্থনা ফারদিন দিঘিসহ আরও কয়েকজন অভিনয় করছেন। জানা গেছে, গল্পটি মানুষের ভেতরের টানাপোড়েন ও মানবিক সম্পর্কের প্রতিচ্ছবি। সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে গত শুক্রবার শুটিং শুরু হয়েছে সিনেমাটির। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে। পরে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশেও কিছু অংশের শুটিং হবে। এদিকে গত শুক্রবার থেকে দৃশ্যধারণ চলছে, আর সোমবার থেকে বাপ্পারাজও যোগ দিয়েছেন সেটে। দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন এই অভিনেতা; এখানে তাকে দেখা যেতে পারে একজন ইউনিয়ন চেয়ারম্যানের চরিত্রে। তবে বাপ্পারাজ জানিয়েছেন, নির্মাতা সংস্থার অনুরোধে ছবির গল্প বা চরিত্র নিয়ে আপাতত বিস্তারিত কিছু জানাতে পারছেন না। বলেছেন, মাসের শেষ দিকে শুটিং শেষ হলে তখনই বলতে পারব।


এই বিভাগের আরো খবর