সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অভিনয়ে নাম লেখালেন নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল

প্রতিনিধি: / ৭২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

গায়ক মাইনুল আহসান নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ। তিনি এবার পা রাখলেন অভিনয়ের জগতে। ‘টানাপোড়ন’ নামের একটি পারিবারিক ধারাবাহিক নাটকের মাধ্যমে ছোট পর্দায় তার অভিনয় অভিষেক হচ্ছে। নাটকটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা বাপ্পি খান। জানা গেছে, নাটকের গল্পে থাকবে ভালোবাসা, সম্পর্কের জটিলতা, পারিবারিক মূল্যবোধ এবং জীবনের টানাপোড়নের বাস্তব চিত্র। পরিচালক জানিয়েছেন, ‘টানাপোড়ন আসলে একান্তই আমাদের চারপাশের গল্প। এখানে কেউ নিখুঁত নয়। সবাই কোথাও না কোথাও নিজের আবেগ ও সম্পর্কের ভারে জড়িয়ে আছে।’ প্রথমবারের মতো অভিনয়ে আসা সালসাবিল জানালেন তার অনুভূতি। তিনি বলেন, ‘প্রথমবার অভিনয় করছি, চরিত্রটি আমার কাছে চ্যালেঞ্জিং। অভিনয়ের অভিজ্ঞতা একেবারেই নতুন, তবে টিমের সবাই অনেক সহায়তা করছেন। আমি ভীষণ উচ্ছ্বসিত এবং শুটিংয়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।’ আরও জানা গেল, ইতোমধ্যেই ঢাকায় নাটকটির শুটিং শুরু হয়েছে। ফেসবুকে প্রকাশিত নাটকের পোস্টারে সালসাবিলের এক বিমর্ষ লুক দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সালসাবিলের অভিনয় অভিষেকের খবরে ভক্ত ও অনুসারীরা শুভেচ্ছা জানাচ্ছেন দলে দলে। পরিচালক জানিয়েছেন, নাটকটি শিগগিরই একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশনে প্রচার শুরু হবে। টিজার প্রকাশের পরই সালসাবিল মাহমুদের নতুন রূপে আত্মপ্রকাশ ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা।


এই বিভাগের আরো খবর