সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার টেলিভিশনের পর্দায় আসছে ‘কাজলরেখা’

প্রতিনিধি: / ৬৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

গিয়াসউদ্দিন সেলিমের আলোচিত সিনেমা ‘কাজলরেখা’। এটি এবার আসছে টেলিভিশনের পর্দায়। ‘মনপুরা’-খ্যাত এই নির্মাতার ছবিটি মুক্তির আগে থেকেই ছিল আলোচনায়। গেল বছর বড় পর্দায় মুক্তি পেয়ে ‘কাজলরেখা’ দর্শক-সমালোচক উভয়ের কাছ থেকেই প্রশংসা কুড়ায়। প্রায় ৪০০ বছর আগের ঐতিহ্যবাহী ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে নির্মিত সংগীতনির্ভর এই ছবিটি দেশের পাশাপাশি আমেরিকা ও ইউরোপের প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হয়। চলতি বছরের জানুয়ারিতে ছবিটি দেখানো হয় নেদারল্যান্ডসের ‘রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ। তবে এতদিন কোনো টেলিভিশন চ্যানেলে দেখা যায়নি এই সিনেমা। এবার সেই সুযোগ এনে দিচ্ছে মাছরাঙা টেলিভিশন। চ্যানেলটি ছবিটির টিভি স্বত্ব কিনে নিয়েছে। সম্প্রতি নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে মাছরাঙা কর্তৃপক্ষের এ সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়েছে। জানা গেছে, সামনে কোনো উৎসব উপলক্ষে ছবিটি প্রচার করবে চ্যানেলটি। ‘কাজলরেখা’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। কিশোরী কাজলরেখা চরিত্রে আছেন সাদিয়া আয়মান। সূচ রাজা চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, আর কঙ্কণ দাসী চরিত্রে দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলাকে। এছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, খায়রুল বাসার, শাহানা সুমি ও ইরফান সেলিম সুজয় প্রমুখ। বাংলার লোকসংস্কৃতির ঐতিহ্য বহন করা ‘মৈমনসিংহ গীতিকা’র ‘কাজলরেখা’ পালাটি থেকেই অনুপ্রেরণা নিয়েই সিনেমাটি নির্মাণ করেছেন গিয়াসউদ্দিন সেলিম।


এই বিভাগের আরো খবর