সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিচ্ছেদ নিয়ে যা বললেন সামান্থা

প্রতিনিধি: / ৮৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

দীর্ঘদিনের প্রেম বিবাহ, এরপর হঠাৎ বিচ্ছেদ। দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্যের বিবাহবিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি। প্রাক্তন স্বামী যখন নিজের জীবনে নতুন করে গুছিয়ে নিচ্ছিলেন, ঠিক সেই সময় সামান্থা অভিনয় থেকে দূরে ব্যক্তিগত বিরহ এবং মায়োসাইটিসের মতো কঠিন রোগে আক্রান্ত হয়। জীবনের সেই কঠিন অধ্যায় পেরিয়ে এসে চার বছর পর অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। বিচ্ছেদের কারণ, ট্রলিং এবং ব্যক্তিগত সংগ্রাম নিয়ে মন্তব্য করলেন সামান্থা। অভিনেত্রী জানান, বিবাহবিচ্ছেদের পর থেকেই প্রতি মুহূর্তে জনসাধারণের কড়া নজর ছিল তার উপর। নিজের প্রতি শতভাগ সৎ থাকার চেষ্টা করেও প্রতিনিয়ত কঠিন সমালোচনা এবং প্রতিকূল প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয় তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা বলেন, ‘আমি এটা জোর দিয়েই বলতে পারি, আমি সবসময়ই বাস্তবটাই তুলে ধরতে চেয়েছি। যারা আমাকে অনুসরণ করেন, তারা আমার ব্যক্তিগত সংগ্রাম সম্পর্কে অবগত। বিচ্ছেদ এবং অসুস্থতা এই সবকিছুই আমি জনসমক্ষে এনেছি।’ তার কথায়, ‘যার ফলে অনেকে ট্রল করেছেন, অনেকে নিজের মতামত দিয়েছেন। আমি আমার জীবনের সবটা গুছিয়ে উঠতে পেরেছি তেমন নয়। আমি নিখুঁত নই, আমার ভুল হতে পারে। আমি হোঁচট খেতে পারি। তবে আরও ভলো হওয়ার চেষ্টা করছি।’


এই বিভাগের আরো খবর