সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফের ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড ‘জাল’

প্রতিনিধি: / ৮০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর ঢাকায় পারফর্ম করে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ডদল ‘জাল’। তাদের বাংলাদেশি ভক্তদের জন্য এবার আরও একটি সুখবর। বছর ঘুরতেই ফের ঢাকা মাতাতে আসছে এই জনপ্রিয় ব্যান্ডদলটি। গত শুক্রবার সামাজিক মাধ্যমে ঢাকায় আসার ঘোষণা দেন ব্যান্ডের অন্যতম সদস্য ও ভোকালিস্ট গওহর মমতাজ। নিজের ফেসবুক পাতায় দুটি স্টোরি শেয়ার করে এই বার্তা দেন তিনি। প্রথম স্টোরিতে ঢাকা শহরের আবহের একটি চিত্রের ওপর লেখা ছিল, ‘ঢাকা, তোমরা প্রস্তুত?’। এর পরের স্টোরিতে দেখা যায়, বাংলাদেশের পতাকার আবহে এআই নির্মিত একটি অ্যানিমেটেড ছবি, যেখানে গিটার বাজিয়ে পারফর্ম করার চিত্রও রয়েছে। সেখানে উল্লেখ করা হয়, ‘ঢাকা, আর ইউ রেডি? গওহর মমতাজ ও জাল ব্যান্ড ঢাকায় আসছে। দেখা হবে শীঘ্রই।’ এই নিয়ে তৃতীয়বারের মতো ঢাকায় পারফর্ম করতে যাচ্ছে ব্যান্ডদল ‘জাল’। তবে এই অনুষ্ঠানের আয়োজক কারা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঢাকার একটি আয়োজক প্রতিষ্ঠানের সূত্রও ‘জাল’ ব্যান্ডের ঢাকায় আসার খবরটি নিশ্চিত করেছে। শিগগিরই কনসার্টের তারিখ ও স্থান সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে। ২০০২ সালে আতিফ আসলাম ও গওহর মমতাজের হাত ধরে যাত্রা শুরু করে ‘জাল’। ২০০৪ সালে প্রকাশিত তাদের প্রথম অ্যালবাম ‘আদাত’ ব্যাপক শ্রোতাপ্রিয়তা লাভ করে। বর্তমান ব্যান্ড সদস্যরা হলেন গওহর মমতাজ, আমির আজহার ও সালমান আলবার্ট।

 


এই বিভাগের আরো খবর