সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

টম ক্রুজ-আনা সম্পর্কের ইতি টানলেন

প্রতিনিধি: / ১৩১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

কিছুদিন আগেই অভিনেতা টম ক্রুজের চতুর্থ বিয়ে নিয়ে উত্তপ্ত ছিলো হলিউড। শোনা যায়, প্রেমিকা কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে মহাকাশে বিয়ে সারবেন অভিনেতা। কিন্তু কে ভেবেছিল, মাত্র নয় মাসের মধ্যেই এই সম্পর্কের পরিণয় হবে না! অতঃপর, আকাশে ক্ষণিকের উল্কার মতোই নিভে গেল টম ক্রুজের সেই স্বপ্নের ‘স্পেস ওয়েডিং’। এই জুটির এক ঘনিষ্ঠ সুত্রের বরাত দিয়ে ‘দ্য সান’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, টম ও আনার মাঝে এখন আর কোনো প্রেমের সম্পর্ক নেই। দিনে দিনে কমতে থাকে একে অপরের প্রতি আকর্ষণ। ফলে দুজনের সিদ্ধান্তেই ঘটল এই পরিণতি; এরই মধ্য দিয়ে ফের একা হয়ে গেলেন টম ক্রুজ। বয়সে ২৬ বছরের ছোট এই অভিনেত্রীর সঙ্গে টমের সম্পর্কের সূচনা হয় যুক্তরাষ্ট্রের ভারমন্টে। সেখানেই তারা প্রথম হাত ধরাধরি অবস্থায় ক্যামেরাবন্দি হয়। এরপর থেকেই তাদের প্রেম নিয়ে আলোচনা। পরবর্তীতে লন্ডন ও মাদ্রিদেও একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায় তাদের; টমের ব্যক্তিগত হেলিকপ্টার রাইডের ছবিও সে সময় আলোচনায় আসে। সম্প্রতি তাদের নিয়ে একটি সুপারন্যাচারাল থ্রিলার চলচ্চিত্র ‘ডিপার’-এর কাজের পরিকল্পনা ছিল। সম্পর্ক ভেঙে যাওয়ায় প্রকল্পটি থেমে গেছে- এমন গুঞ্জন উঠলেও, ঘনিষ্ঠ সূত্র জানায়, আনা তার নতুন ছবিতে কাজ শুরু করেছেন, আর পেশাগতভাবে তারা এখনো একসঙ্গে কাজ করবেন। টম ক্রুজের জন্য এটি নতুন কিছু নয়। এর আগে তিনি অভিনেত্রী কেটি হোমস, নিকোল কিডম্যান ও মিমি রজার্সের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। এরপর বেন অ্যাফ্লেকের সঙ্গে তার সম্পর্কও আলোচনায় ছিল, যা প্রায় দশ মাস


এই বিভাগের আরো খবর