Dhaka ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালি 

  • Reporter Name
  • Update Time : ১১:৪৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ১২১ Time View

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শান্তি ও স্থিতিশীলতার আহবানে দেশজুড়ে ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে ১৮ অক্টোবর শনিবার বিকালে পৌরসভা মাঠে জনসভা ও র‍্যালির আয়োজন করে জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠন। পৌরসভা জাকের পার্টির সভাপতি এরশাদ আলী মোড়লের সভাপতিত্বে ও উপজেলা সভাপতি শেখ মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও খুলনা জেলা সভাপতি শেখ আনসার আলী। প্রধান বক্তা ছিলেন খুলনা সাংগঠনিক বিভাগীয় সভাপতি এসএম সাব্বির হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোর্তজা আল মামুন, খুলনা জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি ইয়াসির আরাফাত, জেলা জাকের পার্টির সহ সাধারণ সম্পাদক শেখ ইফতেখার আল মামুন, জেলা মহিলা ফ্রন্টের সভাপতি ফারজানা পারভীন শিউলি। মিলাদ মাহফিল পরিচালনা করেন রেদোয়ান হোসেন সিমিন ও হাফেজ মাওলানা শাহদাৎ হোসেন। জনসভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Tag :
About Author Information

জনপ্রিয়

পাইকগাছায় জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালি 

Update Time : ১১:৪৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫