সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিয়ে করেছেন ‘দঙ্গল’-এর গীতা

প্রতিনিধি: / ৯৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ভারতীয় অভিনেত্রী জাইরা ওয়াসিম। ২০১৬ সালে আমির খানের ‘দঙ্গল’ দিয়ে মাত্র ১৬ বছর বয়সে বলিউডে পা রাখেন তিনি। প্রথম সিনেমাতেই বাজিমাত কারা এই অভিনেত্রী পরে বি-টাউন থেকে নিজেকে গুটিয়ে নেন। এবার জানা গেল নতুন জীবনে পা রেখেছেন তিনি। জাইরা অভিনয়ের পাশাপাশি সামজিক মাধ্যম থেকেও ছিলেন দূরে। সেই দূরত্ব ভেঙে ইনস্টাগ্রামে সক্রিয় হয়ে এবার সকলকে চমকে দিয়েছেন। নিজের অ্যাকাউন্ট থেকে সম্প্রতি দুটি ছবি শেয়ার করেছেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, জাইরা বিয়ের কাবিননামায় সই করছেন, হাতে শোভাময় মেহেদি ও পান্নার আংটি। দ্বিতীয় ছবিতে নবদম্পতি চাঁদের আলোয় রাতের আকাশের নিচে দাঁড়িয়ে আছেন। জাইরার গাঢ় লাল দোপাট্টা সোনালি সূচিকর্মে সাজানো, বর পরেছেন ক্রিম রঙের শেরওয়ানি। পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যদিও জাইরা স্বামীর নাম প্রকাশ করেননি, অনেকে কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন। ‘দঙ্গল’ ছবিতে কুস্তিগির গীতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে যান। এরপর অভিনয় করেন ‘সিক্রেট সুপারস্টার’ ও ‘দ্য স্কাই ইজ পিংক’-এ। তারপর আর অভিনয়ে দেখা যায়নি তাকে। জাইরা অভিনীত শেষ চলচ্চিত্র ‘দ্য স্কাই ইজ পিংক’ ২০১৯ সালে মুক্তি পেয়েছিল।


এই বিভাগের আরো খবর