সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হিরো আলম ধর্ষণ মামলার আসামি : রিয়া মনি

প্রতিনিধি: / ১১৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

বেশ কয়েকদিন ধরে হিরো আলমের সঙ্গে স্ত্রী রিয়া মনির সম্পর্ক ভালো যাচ্ছে না। রিয়া মনি নাকি আবার তাকে তালাক দিতে যাচ্ছেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। সেই গুঞ্জনের ভিড়ে গতকাল বৃহস্পতিবার রিয়া মনি ফেসবুক লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে একঝাঁক অভিযোগ করেন। এসময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় রিয়াকে। তিনি দাবি করেন, তার সংসার করা অবস্থায় হিরো আলম মিথিলা নামের একজনের সঙ্গে পরকীয়ায় জড়ান। সেই নারী তাকে ধর্ষণ মামলাও দিয়েছে। এসব নিয়ে ঝামেলা হলে হিরো আলমকে ত্যাগ করার সিদ্ধান্ত নেন রিয়া। তখন আলম সুইসাইডের চেষ্টা করেন। বাধ্য হয়ে হিরো আলমের সংসারে থেকে যান রিয়া। কিন্তু হিরো আলম তার মন্দ চরিত্র বদলাননি বলে দাবি করেন রিয়া মনি। লাইভে রিয়া মনি বলেন, ‘আমি আর নিতে পারছি না। আলম আমাকে বলছে ধ্বংস করে দেবে। তুমি তো নিজে ধ্বংস হয়ে গেলা, পাগলা হয়ে গেলা। মানসিকভাবে ভেঙে পড়ে সবাই উঠে দাঁড়াতে পারে না। তুমি আলম মানসিকভাবে ভেঙে পড়েছো, আমি তোমাকে বাঁচিয়েছি। এখন আমাকে তুমি ধ্বংস করতে আসো। তোমার মতো মানুষ আমাকে কি ধ্বংস করবে। মানুষের ডির্ভোস হয় না। ডির্ভোস হলে কি সম্পর্ক খারাপ হয়ে যায়। তুমি আলম পরকীয়া করেছিলে। সেই নারী তোমাকে ধর্ষণ মামলা দিয়েছে। আমার আল্লাহ যদি থাকে তুমি কিছ্ ুকরতে পারবে না। তুমি সংসার জীবনে সুখি না। সব জায়গায় রাজনীতি চলে না আলম।’ হিরো আলমের তিনটা সংসারে কথা জানিয়ে রিয়া মনি বলেন, ‘আমি তোমাকে ভালোবাসছিলাম। ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাকে আমি বিয়ে করেছিলাম। তোমার সঙ্গে নাটক করি নাই। তোমার টাকা দিয়ে আমি চলিও নাই। তোমাকে আমি লক্ষ লক্ষ টাকা দিয়েছি। সব শেষে ভালো থাকা প্রযোজন সেইটা তুমি থাকতে পারছ না। সেজন্য আমাকে জ্বালাতে এসো না।’ তবে হিরো আলমকে তিনি ডিভোর্স দিচ্ছেন কি না সে বিষয়ে কিছু বলেননি রিয়া মনি।


এই বিভাগের আরো খবর