Dhaka ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবারের মতো বিশ্বকাপে নাম লেখালো কেপ ভার্দে

  • Reporter Name
  • Update Time : ১২:২৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৯৩ Time View

প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে জায়গা করে ইতিহাস গড়েছে আফ্রিকার ছোট দ্বীপ দেশ কেপ ভার্দে। ঘরের মাঠে এসওয়াতিনিকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ সালের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ব্লু শার্কসরা। প্রাইয়ার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জয়ে দলটি নিজেদের বাছাইপর্বের গ্রুপে শীর্ষস্থান দখল করে নেয়, ক্যামেরুনের মতো শক্তিশালী দলকেও পেছনে ফেলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই দাইলন লিভ্রামেন্টো ছয় গজ বঙ্রে ভেতর থেকে আলগা বল জালে জড়িয়ে কেপ ভার্দেকে এগিয়ে নেন। কিছুক্ষণ পরই উইলি সেমেদো দুর্দান্ত ভলিতে দ্বিতীয় গোল করেন। ম্যাচের যোগ করা সময়ে অভিজ্ঞ ডিফেন্ডার স্টপিরা তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন। ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার ন্যাশনাল স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পরেই শুরু হয় উচ্ছ্বাস আর উদযাপন। অ্যাটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত ১০টি দ্বীপের এই দেশটির জনসংখ্যা মাত্র ৫ লাখ ২৫ হাজারের কিছু কম (বিশ্বব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে)। ১৯৭৫ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর ২০০২ বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই তারা চেষ্টা চালিয়ে আসছে। আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) কেপ ভার্দের পারফরম্যান্সও উল্লেখযোগ্য। ২০১৩ ও ২০২৩ সালে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। বর্তমানে ফিফা র্যাংকিংয়ে তাদের অবস্থান ৭০তম। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে অংশ নেওয়া আইসল্যান্ড ছাড়া কেপ ভার্দেই এখন সবচেয়ে ছোট জনসংখ্যার দেশ, যারা ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিতে পেরেছে।

Tag :
About Author Information

Md Shibbir Ahmed

প্রথমবারের মতো বিশ্বকাপে নাম লেখালো কেপ ভার্দে

Update Time : ১২:২৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫