সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

একটা পারফেক্ট শটের জন্য কতবার শ্বাস বন্ধ রেখেছি জানো : মাহি

প্রতিনিধি: / ৮৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখার পর একাধিক নাটকে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অল্প সময়ের ক্যারিয়ারে ভালোই চমক দেখিয়েছেন তিনি। অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় সামিরা খান মাহি। নিয়মিতই নিজের কাজ ও ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তেমনই একটি রোমাঞ্চকর ভিডিও শেয়ার করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সুইমিংপুলের নিচে নেওয়া ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন মাহি। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে মাহি লিখেছেন, ‘একটা পারফেক্ট শটের জন্য কতবার শ্বাস বন্ধ রেখেছি জানো?’ তার এই ক্যাপশন থেকেই স্পষ্ট যে কাঙ্ক্ষিত দৃশ্যটি ফুটিয়ে তুলতে তাকে বেশ কসরত করতে হয়েছে। নেটিজেনদের ধারণা, মাহি হয়তো কোনো ফটোশুট বা নাটকের শুটিংয়ের সময় এই ভিডিওটি করেছেন। বরাবরের মতো এবারও মাহির ভিডিওটি দ্রুতই ছড়িয়ে পড়েছে এবং মন্তব্যের ঘরে জমা হয়েছে ভক্তদের নানা প্রতিক্রিয়া। ভিডিওটির কমেন্ট বঙ্ েএকজন নেটিজেন মজা করে লিখেছেন, ‘আহারে, কত কষ্ট করো তুমি।’ আরেকজন লিখেছেন, ‘পারফেক্ট সব কিছুই অনেক কষ্টের।’ অনেকেই তার এই প্রচেষ্টার প্রশংসা করেছেন।


এই বিভাগের আরো খবর