সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন

প্রতিনিধি: / ১১২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

ইমদাদুল হক পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর রবিবার সকালে ৬১নং শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুবর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডাঃ সুজন কুমার সরকার, জুনিয়র কনসালটেন্ট (এ্যানেস্থেসিয়া) ডাঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাজাহান আলী শেখ, উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ শাকিলা আফরোজ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আইসিটি অফিসার মোঃ আব্দুস সামাদ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভীন, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ, এবং শিশুদের সুরক্ষায় এই ভ্যাকসিন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসব্যাপী এ ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত এলাকার শিশুরাও টিকাদানের আওতায় আসবে বলে আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 


এই বিভাগের আরো খবর