Dhaka ১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পেনাল্টি মিসে পয়েন্ট খোয়ালো এসি মিলান

  • Reporter Name
  • Update Time : ১০:২০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৯৫ Time View

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচে জুভেন্টাসের মাঠে গোলশূন্য ড্র করলো এসি মিলান। গত রোববার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে গুরুত্বপূর্ণ একটি পেনাল্টি মিস করেন মিলানের মার্কিন তারকা ক্রিশ্চিয়ান পুলিসিক। ফলে শীর্ষে ফিরে যাওয়ার সুযোগ হাতছাড়া হলো স্টেফানো পিওলির শিষ্যদের। সপ্তাহান্তে নাপোলি, রোমা এবং ইন্টার মিলান- তিন প্রতিদ্বন্দ্বী দলই জয় পাওয়ায় শীর্ষ চারে অবস্থান ধরে রাখতে চাপ ছিল মিলান ও জুভেন্টাসের ওপর। ফলে ম্যাচটি ছিল কিছুটা সাবধানী, তবে দুই দলই পেয়েছিল জয় নিশ্চিত করার সুযোগ। প্রথমার্ধে জুভেন্টাসের হয়ে সুযোগ মিস করেন জোনাথন ডেভিড এবং মিলানের হয়ে সান্তিয়াগো গিমেনেজ। দ্বিতীয়ার্ধে পেনাল্টির সুযোগ পায় এসি মিলান, তবে পুলিসিকের শট বারের ওপর দিয়ে চলে যায়। এই ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে এসি মিলান। দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষ দুইয়ে আছে নাপোলি ও রোমা। ১২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ইন্টারের পরে পঞ্চম স্থানে রয়েছে জুভেন্টাস।

Tag :
About Author Information

Md Shibbir Ahmed

জনপ্রিয়

বার্সেলোনা থেকে ম্যানইউতে ফিরবেন র‌্যাশফোর্ড?

পেনাল্টি মিসে পয়েন্ট খোয়ালো এসি মিলান

Update Time : ১০:২০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫