সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায়  অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন 

প্রতিনিধি: / ১৪৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
Oplus_0

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি;  বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাইকগাছায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে এসোসিয়েশন এর আওতাধীন কর্মচারীরা। ১ অক্টোবর থেকে কর্মবিরতি শুরু হয়। সরকারি ছুটি শেষে ৪ অক্টোবর শনিবার ও অব্যাহত রয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক / সমমান সংযুক্ত করে  ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান সহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে ইপিআই এবং টিসিভি টিকাদান ক্যাম্পেইন সহ সকল কার্যক্রম বন্ধ করে এসোসিয়েশন এর পাইকগাছা উপজেলা শাখা এ অনির্দিষ্টকালের এ কর্মবিরতি পালন করছে। কর্মবিরতি পালনের সময় উপস্থিত ছিলেন  এসোসিয়েশন এর উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম, সহ সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক তুষার সরকার, এম আজিজুর রহমান, মিজানুর রহমান, রীতা সরদার, বেবী সরদার, তরুলতা, কল্পনা বালা, নমিতা গাইন, প্রজিত রায়, সাইফুল ইসলাম, আল আমিন রেজা, রোকেয়া আক্তার, মুসলিমা খাতুন, লাইলী খাতুন ও ঝর্ণা সিকদার সহ সকল স্বাস্থ্য সহকারী।


এই বিভাগের আরো খবর