সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টম ক্রুজ-আনা মহাকাশে বিয়ে করতে চান

প্রতিনিধি: / ১৫৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

কিউবান-আমেরিকান অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে হলিউড তারকা টম ক্রুজের প্রেমের গুঞ্জন বেশ আগেই ডালপালা মেলছে। এবার শোনা যাচ্ছে, বয়সে ২৬ বছরের ছোট আনাকে বিয়ে করতে চলেছেন ৬৩ বছরের টম ক্রুজ। দুই হলিউড তারকা কবে, কোথায় বিয়ে করছেন-সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে হলিউডভিত্তিক সংবাদমাধ্যমগুলো এই যুগলের ঘনিষ্ঠ মহলের সূত্র ধরে জানাচ্ছে, মহাকাশে বিয়ে করার ইচ্ছে রয়েছে তারকা যুগলের। যদিও টম ও আনার বাগদান সম্পন্ন হয়নি। এমনকি তারকা যুগল তাদের সম্পর্ক নিয়েও মুখ খোলেননি। তবে আনাকে নিয়ে যে টম বড় কিছু ভাবছেন, তাই শোনা যাচ্ছে ঘনিষ্ঠ মহলে। শুধু তা-ই নয়, তারা ‘মিশন ইমপসিবল’-এর স্টান্টের মতোই রোমাঞ্চকর করে তুলতে চান তাদের বিশেষ মুহূর্ত। সূত্রের খবর অনুযায়ী, টম মহাকাশ ভ্রমণ নিয়ে অবসেসড। সুতরাং, মহাকাশে বিয়ে বিষয়টি টমকে বেশ এঙ্াইটেড করে তুলেছে বলে শোনা যাচ্ছে। স্পেসে গিয়ে শুধু বিয়ে নয়, স্কাই-ডাইভিং নিয়েও প্ল্যানিং করছেন টম। তবে কবে বিয়ে করছেন এবং কিভাবে করছেন, সবটাই এখন হাওয়ায় ভাসছে। চলতি বছরের শুরুতেই সম্পর্ক গড়ে ওঠে ৬৩ বছরের টম ক্রুজ এবং ৩৭ বছরের অ্যানার। গত জুলাইতে একসঙ্গে তাদের দেখা যায়। এখন তাদের সম্পর্কে সিলমোহর পড়ার অপেক্ষায় অনুরাগীরা।


এই বিভাগের আরো খবর