সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জুবিনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২

প্রতিনিধি: / ১৩৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

আসামের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এবার চাঞ্চল্যকর মোড়। এ ঘটনায় গ্রেপ্তার হলেন গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার শ্যামকানু মহন্ত। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে গুরুগ্রামের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করেছে সিআইডি-এর বিশেষ তদন্ত দল। অন্যদিকে, নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার শ্যামাকানু মহন্ত সিঙ্গাপুর থেকে দিল্লি ফেরার সঙ্গে সঙ্গেই বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরেই এই দুই অভিযুক্তকে দিল্লি থেকে গুয়াহাটির বিমানে আসামে ফিরিয়ে আনা হয়েছে। এর আগে এই মামলায় জুবিন গর্গের ড্রামার শেখরজ্যোতিকেও গ্রেপ্তার করেছিল। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে ডুবে গায়ক জুবিন গর্গের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনার তদন্তের জন্য আসাম সরকার বিশেষ ডিজিপি এমপি গুপ্তার নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম গঠন করে। এই তদন্তকারী দলই ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, অর্গানাইজার শ্যামাকানু মহন্ত এবং সিঙ্গাপুর অসম অ্যাসোসিয়েশনের সদস্যদের বক্তব্য রেকর্ডের জন্য তলব করেছিল। কিন্তু নোটিশ জারি হওয়ার পর থেকেই তাদের খোঁজ মিলছিল না। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আগেই জানিয়েছিলেন যে ইন্টারপোলের মাধ্যমে মহন্ত ও শর্মার বিরুদ্ধে একটি ‘লুকআউট নোটিশ’ জারি করা হয়েছে। এরপরই গ্রেপ্তারের খবর সামনে আসে।


এই বিভাগের আরো খবর